Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মদ খাওয়ার টাকা দেয়নি স্ত্রী, রাগে স্ত্রী-সন্তানের গায়ে অ্যাসিড ঢালল স্বামী

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মদ খাওয়ার টাকা না পেয়ে নিজের স্ত্রীর গায়েই অ্যাসিড ঢেলে দিলেন স্বামী। অ্যাসিডে পুড়ল সাড়ে তিন বছরের মেয়ের পা’ও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ধানতলা থানার জাফরগঞ্জ এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আক্র

মদ খাওয়ার টাকা দেয়নি স্ত্রী, রাগে স্ত্রী-সন্তানের গায়ে অ্যাসিড ঢালল স্বামী

শেষ আপডেট: 22 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মদ খাওয়ার টাকা না পেয়ে নিজের স্ত্রীর গায়েই অ্যাসিড ঢেলে দিলেন স্বামী। অ্যাসিডে পুড়ল সাড়ে তিন বছরের মেয়ের পা’ও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ধানতলা থানার জাফরগঞ্জ এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত গৃহবধূর নাম সোমা দাস। বয়স ২৬ বছর। সোমা জানিয়েছেন, বিয়ের পর থেকেই নানা অছিলায় তাঁকে মারধর করতের তাঁর স্বামী তপন। প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন তিনি। আর ফিরেই স্ত্রীর উপর অত্যাচার করতেন। অভিযোগ, মঙ্গলবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সোমাকে আবার মারধর শুরু করেন তপন। সোমা তার প্রতিরোধ করলে স্ত্রীকে চুলের মুঠি ধরে মারতে থাকেন তিনিl এর পর অ্যাসিড ঢেলে দেন সোমার দুই হাতের উপর। সোমা জানিয়েছেন, তপন তাঁর মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। হাতাহাতির সময় সোমার কোলে ছিল তাঁর সাড়ে তিন বছরের মেয়ে। শিশুটির পায়েও অ্য়াসিড পড়ে যায়। মা ও মেয়ে দু’জনকেই রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে তপন পালিয়ে যায়। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তপনের বিরুদ্ধে ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন সোমার মা।

```