Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

থমথমে ভাটপাড়ায় পরিদর্শনে বাম কংগ্রেস বিজেপির প্রতিনিধিরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : শুক্রবার রাত থেকে নতুন করে গোলমালের কোনও ঘটনা ঘটেনি। তবে আজও জীবনযাত্রার স্বাভাবিক ছবি পুরোপুরি উধাও গোটা কাঁকিনাড়া-ভাটপাড়া-জগদ্দল এলাকায়। দোকানপাট সমস্ত বন্ধ। আতঙ্কে ঘরবন্দি মানুষজন। নেহাত দরকারে না হলে

থমথমে ভাটপাড়ায় পরিদর্শনে বাম কংগ্রেস বিজেপির প্রতিনিধিরা

শেষ আপডেট: 22 June 2019 08:01

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : শুক্রবার রাত থেকে নতুন করে গোলমালের কোনও ঘটনা ঘটেনি। তবে আজও জীবনযাত্রার স্বাভাবিক ছবি পুরোপুরি উধাও গোটা কাঁকিনাড়া-ভাটপাড়া-জগদ্দল এলাকায়। দোকানপাট সমস্ত বন্ধ। আতঙ্কে ঘরবন্দি মানুষজন। নেহাত দরকারে না হলে পথে বেরোচ্ছেন না কেউই। তাই শুনশান রাস্তায় একমাত্র শোনা যাচ্ছে পুলিশের ভারী বুটের আওয়াজ। আজ সকালে এলাকা পরিদর্শন করেন বাম ও কংগ্রেসের প্রতিনিধি দল। আসেন বিজেপির  সংসদীয় দলের প্রতিনিধিরাও।   বৃহস্পতিবার বোমা-গুলিতে দুজনের মৃত্যুর পর ১৪৪ ধারা জারি করা হয় গোটা এলাকায়। ১৪৪ ধারা ভেঙেই শুক্রবার মৃত দুজনের দেহ নিয়ে শোক মিছিল হয়। এই শোক মিছিলকে কেন্দ্র করেই দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জনতা। পরিস্থিতি সামলাতে গতকালও ফের লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। ওই দিনই ব্যারাকপুর এর পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার হিসেবে মনোজ কুমার বর্মাকে দায়িত্ব দেওয়া হয়। রাতেই ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান তিনি। বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান পায়ে হেঁটে। পরে ভাটপাড়া থানায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সমাজবিরোধীদের ডেরাগুলি চিহ্নিত করার জন্য গোয়েন্দাবিভাগকে বিশেষ নির্দেশ দেন নতুন কমিশনার। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য ভটাপাড়া-সহ পার্শ্ববর্তী থানার আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে। আজ ভাটপাড়া পরিদর্শন করবেন বিজেপি সভাপতি অমিত শাহের তৈরি করা তিন সাংসদের প্রতিনিধি দল। এস এস আলুওয়ালিয়ার নেতৃত্বে তৈরি এই দলে রয়েছেন সতপাল সিং ও বিডি রাম। এলাকা পরিদর্শনে আসেন বাম ও কংগ্রেসের একটি প্রতিনিধি দলও। তাই নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তাই বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। রয়েছে র‌্যাফও। ভাটপাড়ায় বাম-কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী, মানস মুখার্জি, -সহ অন্যরা। তাঁরা প্রথমে মৃত ধরমবীর সাউ ও পরে রামবাবু সাউয়ের বাড়িতে যান। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। কথা বলেন এলাকার মানুষের সঙ্গেও। দল ও সম্প্রদায় নির্বিশেষে সবাইকে এলাকায় শান্তি রাখার জন্য সচেষ্ট হতে অনুরোধ করেন। পাশাপাশি এলাকাবাসীর তোলা সিবিআই তদন্তের দাবিকেও সমর্থন জানান।

```