Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল, বুধবারই সূচি ঘোষণা করল পর্ষদ

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বেলা ১২ টায় প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সাংবাদিক সম্মেলন করে সংসদের তরফে ফল ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথাতেই ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর ৮ লক্ষ ৬০

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল, বুধবারই সূচি ঘোষণা করল পর্ষদ

শেষ আপডেট: 24 May 2023 07:40

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বেলা ১২ টায় প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সাংবাদিক সম্মেলন করে সংসদের তরফে ফল ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথাতেই ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে পাশের হার ৮৯.২৫%। ফল ঘোষণার পাশাপাশি ২০২৪ সালের পরীক্ষার সূচিও জানিয়ে দিয়েছে সংসদ (2024 HS routine)।

আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে (2024 HS routine)।

পাল্টানো হয়েছে সময়ও। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছিল ২৭ মার্চ। তবে ২০২৪ সালে এক মাস এগিয়ে পরীক্ষা শুরু হতে চলেছে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়। শেষ হবে দুপুর ৩.১৫ তে। তবে বিস্তারিত সূচি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানানো হয়নি। বুধবারের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ।

২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। এবার প্রথম দশে রয়েছে ৮৭ জন। যা আগেরবারের তুলনায় অনেক কম।

কীভাবে জানা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS result 2023)?

এদিন সাড়ে বারোটা থেকে অনলাইনে ফলাফল জানা যাবে। wbresults.nic.in, wbchse.wb.gov.in ও exametc.com– এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে জানা যাবে ফলাফল। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই রেজাল্ট জানা যাবে।

তাছাড়া wbchse.nic.in ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখা যাবে।

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ: নরেন্দ্রপুর থেকে প্রথম, মেধাতালিকায় রয়েছে ৮৭ জন


```