Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

দুর্ঘটনায় মৃত্যু আইআইটির দুই পড়ুয়ার, আশঙ্কাজনক একজনকে পাঠানো হল কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল খড়্গপুর আইআইটির দুই পড়ুয়ার। গুরুতর জখম আরেক ছাত্রকে কলকাতায় রেফার করেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা। শুক্রবার রাত আড়াইটে নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে খড়্গপুর লো

দুর্ঘটনায় মৃত্যু আইআইটির দুই পড়ুয়ার, আশঙ্কাজনক একজনকে পাঠানো হল কলকাতায়

শেষ আপডেট: 2 March 2019 09:03

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল খড়্গপুর আইআইটির দুই পড়ুয়ার। গুরুতর জখম আরেক ছাত্রকে কলকাতায় রেফার করেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা। শুক্রবার রাত আড়াইটে নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে খড়্গপুর লোকাল থানার মোহনপুরের কাছে একটি লরির সঙ্গে তাঁদের মোটবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত অভিনব অত্রি এম টেক এর ছাত্র ছিলেন। ওশান ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া ছিলেন তিনি। মৃত অন্য ছাত্র হরষিত চৌল ছিলেন হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্সেসের পঞ্চম বর্ষের ছাত্র। ইলেকট্রটিক্সের চতুর্থ বর্ষের ছাত্র ভবানী সিং এর অবস্থাও আশঙ্কাজনক। তাকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে কলকাতায় রেফার করা হয়। অভিনব উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা বলে জানা গেছে। হরষিতের বাড়ি হরিয়ানায়। আহত ছাত্র ভবানী সিং রাজস্থানের বিকানিরের বাসিন্দা। এঁদের প্রত্যেকের পরিবারকেই খবর পাঠিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গভীর রাতে মোটরবাইকে করে ওড়িশা থেকে ফিরছিলেন ওই তিন ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুল করে অন্য লেনে ঢুকে পড়েছিল মোটরবাইকটি। তখনই একটি লরির সঙ্গে মোটরবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, আরোহীদের কারও মাথাতেই হেলমেট ছিল না। পুরো ঘটনাটিই খতিয়ে দেখা হচ্ছে।

```