Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

জাতীয় সড়কের ধারে জোড়া দেহ ঘিরে শিলিগুড়িতে চাঞ্চল্য

দ্য ওএয়াল ব্যুরো, শিলিগুড়ি : জাতীয় সড়কের ধারে এক পুরুষ ও এক মহিলার দেহ ঘিরে সাতসকালে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির বিধাননগরে। মাদাতি চা বাগানের পাশ দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে দুটি গাছ থেকে ওই দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন

জাতীয় সড়কের ধারে জোড়া দেহ ঘিরে শিলিগুড়িতে চাঞ্চল্য

শেষ আপডেট: 19 September 2018 04:53

দ্য ওএয়াল ব্যুরো, শিলিগুড়ি : জাতীয় সড়কের ধারে এক পুরুষ ও এক মহিলার দেহ ঘিরে সাতসকালে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির বিধাননগরে। মাদাতি চা বাগানের পাশ দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে দুটি গাছ থেকে ওই দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেন তাঁরা।  দুজনের কেউই এই এলাকার বাসিন্দা নন বলে জানিয়েছেন স্থানীয়রা। মহিলার বয়স আনুমানিক ২০ বছর। পুরুষটির বয়স বছর ৫০। তাঁদের দেহ যেখানে ঝুলছিল সেখান থেকে বেশ কিছু বাংলাদেশের জামাকাপড় ও ওষুধ উদ্ধার করেছে পুলিশ। বিধাননগর থানার পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।  তাঁরা বাংলাদেশের নাগরিক কি না খোঁজ চলছে তা নিয়েও। যেখান থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে, তার খুব কাছেই ফাঁসিদেওয়া সীমান্ত। তাই কোনও কারণে বাংলাদেশ থেকে তাঁরা এখানে এসেছিলেন বলে পুলিশের অনুমান।  

```