Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা! ২৪ ঘণ্টায় সংক্রামিত ১৪৮, টেস্টও হয়েছে তুলনায় কম: স্বাস্থ্য ভবন

দ্য ওয়াল ব্যুরো: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। মারা গেছেন আরও ৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮২৫। কোভিডে মোট মৃত্যু হয়েছে ১৭২ জনের। মোট সুস্থ হয়ে উঠে

রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা! ২৪ ঘণ্টায় সংক্রামিত ১৪৮, টেস্টও হয়েছে তুলনায় কম: স্বাস্থ্য ভবন

শেষ আপডেট: 18 May 2020 14:34

দ্য ওয়াল ব্যুরো: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। মারা গেছেন আরও ৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮২৫। কোভিডে মোট মৃত্যু হয়েছে ১৭২ জনের। মোট সুস্থ হয়ে উঠেছেন ১০০৬ জন। সোমবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে। ওই বুলেটিন এ-ও বলছে, ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৪৪ জনের। গত কাল অর্থাৎ রবিবার সন্ধেয় জানা গেছিল, ১০১ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২৬৭৭। আজ সোমবার সেটা বেড়ে হয়েছে ২৮২৫। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় আছে ১৫৭৫ জনের।

সব মিলিয়ে আজ রাজ্যের ডিসচার্জ রেট হয়েছে ৩৫.৬১ শতাংশ। অর্থাৎ মোট করোনা আক্রান্ত যত জন, তার এক তৃতীয়াংশেরও বেশি সেরে উঠেছেন অসুখ থেকে। তবে আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বেশ খানিকটা বেড়ে যাওয়ায় এবং একইসঙ্গে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা কমে যাওয়ায় ডিসচার্জ রেট গতকালের তুলনায় সামান্য কমেছে। গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ১০১ জন। তার আগের দিন, শনিবার আক্রান্ত হয়েছিলেন ১১৫ জন। তার আগে পরপর দু'দিনই এই সংখ্যাটা ছিল একশোর নীচে, ৮৭ ও ৮৪। এর আগে ১০ মে ১৫৩ জন আক্রান্ত হয়েছিলেন ২৪ ঘণ্টায়। তার পরে আজকের ১৪৮ জনের আক্রান্ত হওয়াই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা হল। পাশাপাশি এদিনের বুলেটিন আরও বলছে, এ পর্যন্ত মোট ৯৩ হাজার ৫৭০নমুনা পরীক্ষা হয়েছে করোনার। আজ পরীক্ষা হয়েছে ৭৬১৪টি নমুনার, যা গত দু'দিনের তুলনায় কম। প্রতি ১০ লক্ষ জনের মধ্যে ১০৪০ জনের পরীক্ষা হচ্ছে। এখনও পর্যন্ত যত জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৩.০২ শতাংশের মধ্যে কোভিডের উপস্থিতি পাওয়া গিয়েছে। ১৮টি ল্যাবে চলছে করোনার পরীক্ষা।

রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে এ পর্যন্ত রয়েছেন ১১ হাজার ৫৭১ জন। এই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। বেড়েছে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যাও, ৭৭ হাজার ২৩৫ জন। ফলে কলকাতায় কোভিডে  মোট মারা গেছেন ১১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে কোমর্বিডিটির কারণে মারা গেছেন আরও ৫২ জন। ফলে করোনা সংক্রামিত অবস্থায় এ শহরে মোট মৃত্যু হয়েছে ১৬৫ জনের।কলকাতার পরেই আছে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা ৫৯৯। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ৩২জনের।

```