Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

থানার সামনেই তৃণমূলের নেতাকে মারল কর্মীরা, জয়নগর কাণ্ডে পুলিশের জালে ১১

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা:  জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়িতে হামলা ও তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করল সিআইডি। গোয়েন্দারা জানান, মূল অভিযুক্ত বাবুয়া এখনও পলাতক। তবে ধরা পড়েছে তার ভাই আব্দুল জফ্ফর মোল্লা। খুনের

থানার সামনেই তৃণমূলের নেতাকে মারল কর্মীরা, জয়নগর কাণ্ডে পুলিশের জালে ১১

শেষ আপডেট: 14 December 2018 13:08

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা:  জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়িতে হামলা ও তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করল সিআইডি। গোয়েন্দারা জানান, মূল অভিযুক্ত বাবুয়া এখনও পলাতক। তবে ধরা পড়েছে তার ভাই আব্দুল জফ্ফর মোল্লা। খুনের ঘটনায় সিপিএম ও এসইউসিআই-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। কিন্তু শুক্রবার দুপুরে জয়নগর থানার সামনে স্থানীয় তৃণমূল নেতা কালীপদ সর্দারের উপর তৃণমূল কর্মীদেরই একাংশ চড়াও হওয়ায় প্রকাশ্যে আসে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও। এলাকারই আরেক তৃণমূল নেতা গৌর সরকারের অনুগামীদের উপর ঘটনার দায় চাপিয়ে তাঁর লোক বলে চিহ্নিত করে এ দিন দুপুরে কালীপদবাবুকে মারধর করেন তৃণমূলের কিছু কর্মী। তখন সেখানে উপস্থিত দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও যুবনেতা শওকত মোল্লা। তাঁরা এগিয়ে গিয়ে কোনওমতে অবস্থা সামাল দেন। পরে শুভাশিসবাবু বলেন, “চারপাশ থেকে যে তথ্য আমরা পেয়েছি, তার থেকে এটা পরিষ্কার যে সিপিএম ও এসইউসিআই আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের সঙ্গে জড়িত।” তবে কেন থানার সামনে আক্রান্ত হলেন তাঁদেরই দলের নেতা সে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। সিপিএম নেতা শমীক লাহিড়ি অবশ্য দাবি করেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই বলি হয়েছেন তৃণমূলের ওই তিন কর্মী। তিনি বলেন, " বখরা নিয়ে গণ্ডগোল। যাঁরা মারা গেছেন এবং যারা মেরেছে কারণটা প্রত্যেকেরই জানা। কয়েক দিন আগে সংগ্রামপুরেও বোমা গুলি চলেছিল। কারও প্রাণহানি হয়নি বলে আর হইচই হয়নি। এলাকার বিধায়ক  ও ব্লক সভাপতিকে গ্রেফতার করুক। তাহলেই বেরিয়ে আসবে কে কাকে মেরেছে।" বৃহস্পতিবার সন্ধ্যায় বিধায়ক বিশ্বনাথ দাস বহরু পার্টি অফিসে নেমে যাওয়ার পর জয়নগর পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়েছিলেন চালক। সেখানেই মোটরবাইকে আসা দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক মইনুল হক মোল্লা, তৃণমূলের জয়হিন্দ বাহিনীর টাউন সভাপতি সইফুদ্দিন খান ও আরেক তৃণমূল কর্মী আমিন সর্দারের। গাড়ির মালিক ছিলেন সইফুদ্দিন খান। প্রথমে ঘটনাস্থলে ছিলেন না তিনি। গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও গুলি করে মারা হয়। https://www.youtube.com/watch?v=pXKzw8434xY ঘটনার পরেই গতকাল একজনকে আটক করে পুলিশ। তাকে জেরা করে খুনের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই মন্দিরবাজার, মগরাহাট এলাকার বাসিন্দা। মূল অভিযুক্ত বাবুয়াই এই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বলে দাবি করেছেন গোয়েন্দারা। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তাঁরা। গতকাল ওই এলাকা থেকে যে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছিল পুলিশ, আজ জয়নগরের একটি মাঠে সে দুটি নিষ্ক্রিয় করা হয়।

```