Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

চা বাগানে উপচে পড়ল কমলালেবু, নতুন আয়ের দিশা দেখলেন চা শ্রমিকরা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গতবার চা বাগানে চাষ হওয়া কমলালেবু আনন্দে বিলি করেছিলেন। স্বজনদের, পড়শিদের, চেনাজানাদের। বাকি যা ছিল, পাইকাররা এসে নিয়ে গিয়েছিলেন। এক একটা কমলালেবু ৫ টাকায়। এ বার কিন্তু গাছে ফল আসতেই বাগানে ঘোরাঘুরি শুরু হয়ে গ

চা বাগানে উপচে পড়ল কমলালেবু, নতুন আয়ের দিশা দেখলেন চা শ্রমিকরা

শেষ আপডেট: 14 October 2019 10:42

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গতবার চা বাগানে চাষ হওয়া কমলালেবু আনন্দে বিলি করেছিলেন। স্বজনদের, পড়শিদের, চেনাজানাদের। বাকি যা ছিল, পাইকাররা এসে নিয়ে গিয়েছিলেন। এক একটা কমলালেবু ৫ টাকায়। এ বার কিন্তু গাছে ফল আসতেই বাগানে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে পাইকারদের। আর তিনিও এ বার পুরোপুরি পেশাদার কমলালেবু চাষি। বাজারের চাহিদা আর গতিপ্রকৃতি বুঝে নিতে চান আগেই। তবেই কথাবার্তা বলবেন ফল কিনতে আসা ব্যবসায়ীদের সঙ্গে। ১৫ বিঘার একটা ছোট চা বাগান রয়েছে ময়নাগুড়ির চাষি মনোজ রায়ের। শেড-ট্রি হিসেবে সেখানে বড় হওয়া শিরীষ, ঘোড়ানিম গাছগুলিকে বছর চারেক আগে কেটে ফেলেছিলেন। তার জায়গায় প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে বসিয়েছিলেন শিটং থেকে আনা সাতশোটি কমলালেবুর চারা। গতবছর প্রথম সে গাছগুলিতে উপচে পড়েছিল ফল। চা বাগানের সবুজে কমলার আঁকিবুকি দেখতে ভিড় করে এসেছিলেন বহু মানুষ। সাধারণভাবে নভেম্বর মাসে লাস্ট ফ্লাশ এর পর থেকে চা বাগানে শুরু হয় লিন পিরিয়ড। এই সময় আর চা পাতা হয় না। ডিসেম্বর শুরুর পর বাগানে শুরু হয় চা গাছ ছেঁটে ফেলার কাজ। ফলে মার্চ মাস পর্যন্ত চা বাগান থেকে আয় হয় না তেমন। এই সময়ে বিকল্প আয়ের দিশা খুঁজতেই শেড-ট্রি হিসেবে কমলালেবুর চাষের ভাবনা মাথায় এসেছিল বলে জানিয়েছিলেন মনোজবাবু। সেই ভাবনাই এখন দিশা দেখাচ্ছে অন্যদেরও। ক্ষুদ্র চা চাষীদের সংগঠন ইতিমধ্যেই এই চা বাগানকে মডেল হিসেবে তুলে ধরেছে দেশে। ওই চা বাগানের শ্রমিকরাও জানাচ্ছেন, আগে ডিসেম্বর মাস থেকে আর কাজ থাকত না। সংসার চলত না। এখন বাগানে কমলালেবু চাষ হওয়ায় সারা বছর কাজ পাচ্ছেন তাঁরা। টাকাও রোজগার হচ্ছে। আগে যেমন চা পাতা না উঠলে কী খাবেন, সেই চিন্তায় থাকতেন, এ বার আর তা নেই। মনোজবাবু বলেন, “এ বার পাহাড়ে কমলার ফলন কম হয়েছে বলে শুনছি। কিন্তু আমার এখানে ফলন খারাপ হয়নি। আমার বাগানের কমলার স্বাদ ও গন্ধ ভুটানের কমলার চেয়ে কোনও অংশে কম নয়। স্বাভাবিক ভাবেই একটু বেশি দাম আশা করছি। কিছু কমলা দিয়ে এ বার পুজোয় আগাম বাজার ধরেছি। কালীপুজো শেষ হতে হতে আরও ভাল ভাবে বাজার পাওয়া যাবে বলেই আশা রাখছি।”  

```