Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকে অপহরণের চেষ্টা, ধৃত হরিয়ানার যুবক

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: প্রেমের প্রস্তাব নাকচ করে দেওয়ার পর প্রেমিকাকে তুলে নিয়ে চম্পট দেওয়ারই পরিকল্পনা করেছিল প্রেমিক। সঙ্গে নিয়েছিলেন জনা কয়েক বন্ধুকেও। শনিবার অসম-বাংলা সীমান্ত থেকে ধরা পড়ল প্রেমিক যুবক-সহ তিন জন। ধৃতদের মধ্যে রয়

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকে অপহরণের চেষ্টা, ধৃত হরিয়ানার যুবক

শেষ আপডেট: 9 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: প্রেমের প্রস্তাব নাকচ করে দেওয়ার পর প্রেমিকাকে তুলে নিয়ে চম্পট দেওয়ারই পরিকল্পনা করেছিল প্রেমিক। সঙ্গে নিয়েছিলেন জনা কয়েক বন্ধুকেও। শনিবার অসম-বাংলা সীমান্ত থেকে ধরা পড়ল প্রেমিক যুবক-সহ তিন জন। ধৃতদের মধ্যে রয়েছে এক মহিলাও। তরুণীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি চেকপোষ্টে রুটিন টহল চলছিল। সেই সময় দিল্লির নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ির ভিতর থেকে মহিলা কণ্ঠের চিৎকার শুনতে পান পুলিশ কর্তারা। সন্দেহ হওয়ায় গাড়িতে তল্লাশি চালানোর সময় দেখা যায় এক তরুণীকে হাত-পা বেঁধে গাড়ির পিছনে সিটে বসিয়ে রাখা হয়েছে। তার মুখ চেপে ধরার চেষ্টা করছে আরও এক তরুণী।  পুলিশের জেরায় তরুণীকে অপহরণের কথা স্বীকার করে নেয় তারা। ধৃতদের নাম, রৌচন আহমেদ (২৫), সমীর সাহেদ (২৬),  দানবীর শেখ (২৮) ও খুশবু চৌধুরী । আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল কুমার যাদব বলেছেন, “ আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। ধৃতদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে। হরিয়ানায় ওই তরুণীর বাড়িতেও খবর দেওয়া হয়েছে। এর বেশি কিছু এখনই কিছু বলা যাবে না।”  ধৃত চারজনকে আজ কামাখ্যাগুড়ি স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল পরীক্ষা করানো হয়ছে। সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে ওই তরুণী হরিয়ানার গুঁরগাওয়ের বাসিন্দা। রৌচনের সঙ্গে তার প্রেম ছিল। পরে সেই প্রেম ভেঙে যায়। প্রেমে আঘাত পেয়ে তরুণীকে অপহরণ করার ছক কষে রৌচন। তিন বন্ধুকে সঙ্গে নিয়ে নেশার ওষুধ খাইয়ে তরুণীকে অজ্ঞান করে গাড়িতে তুলে নেয় তারা। হরিয়ানা থেকে অসমের দিকে যাওয়ারই পরিকল্পনা ছিল তাদের। কিন্তু, তরুণীর জ্ঞান ফিরে যাওয়ায় ধরা পড়ে যায় তারা। DL5CC8838 নম্বরের সুইফট ডিজায়ার গাড়িটিকে আটক করেছে পুলিশ।  

```