Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

চলন্ত বাসে স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহ, অভিযুক্ত বাসের খালাসি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে ক্লাস ওয়ানের ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনা ঘটল রায়গঞ্জে। চলন্ত বাসের ভিতরেই শিশুটির উপর অত্যাচার চালায় খালাসি। পুলিশ জানিয়েছে, শিশুটি রায়গঞ্জের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছা

চলন্ত বাসে স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহ, অভিযুক্ত বাসের খালাসি

শেষ আপডেট: 6 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে ক্লাস ওয়ানের ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনা ঘটল রায়গঞ্জে। চলন্ত বাসের ভিতরেই শিশুটির উপর অত্যাচার চালায় খালাসি। পুলিশ জানিয়েছে, শিশুটি রায়গঞ্জের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রী। শিশুটির পরিবার জানিয়েছে, স্কুল বাসেই যাতায়াত করে সে। শনিবার স্কুল শেষে বাড়ি ফেরার সময় বাসের সমস্ত ছাত্রছাত্রীকে নামিয়ে দেওয়ার পর বাসের ভিতর একা পেয়ে শিশুটির উপর যৌন নিগ্রহ চালায় খালাসি। শিশুটির মা জানিয়েছেন, বাড়ি ফিরেই সে জানায় তার শরীর খারাপ। শিশুটির আচরণেও অস্বাভাবিকতা দেখা যায়। বার বার তাকে জিজ্ঞাসা করে তার মা জানতে পারেন বাসের খালাসি ‘কাকু’ তার শরীরের নানা জায়গায় হাত দিয়েছে। শিশুটির বিবরণ শুনে তার মা বুঝতে পারেন তাকে যৌন নিগ্রহ করা হয়েছে। এমনকি কাওকে কিছু জানালে স্কুল বাস থেকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ভর্তি করা হয়েছে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। ঘটনার খবর জানাজানি হতে স্কুল কর্তৃপক্ষের সামনে বিক্ষোভও দেখিয়েছেন ছাত্রীদের পরিবারের লোকজন। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে ওই খালাসি। তার নাম বলরাম। রায়গঞ্জের রুপাহার এলাকার বাসিন্দা সে। অভিযুক্তকে খোঁজার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রায়গঞ্জ পুরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কল্পিতা মজুমদার ঘটনার তীব্র নিন্দা করে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।

```