Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ভর দুপুরে পুকুরে উড়ে এসে পড়ল ড্রোন

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অবাক কাণ্ড! পুকুরের জলে ড্রোন? কী ভাবে এল? কেন এল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ডুয়ার্সের লাটাগুড়ির বাসিন্দাদের মনে। এলাকার এক বাসিন্দা মনোজ রায় বলেছেন, দুপুর বেলা ক্রান্তিমোড়ের দিকে বাইকে চেপে যাচ্ছিলেন তিনি।

ভর দুপুরে পুকুরে উড়ে এসে পড়ল ড্রোন

শেষ আপডেট: 5 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অবাক কাণ্ড! পুকুরের জলে ড্রোন? কী ভাবে এল? কেন এল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ডুয়ার্সের লাটাগুড়ির বাসিন্দাদের মনে। এলাকার এক বাসিন্দা মনোজ রায় বলেছেন, দুপুর বেলা ক্রান্তিমোড়ের দিকে বাইকে চেপে যাচ্ছিলেন তিনি। আচমকাই লক্ষ্য করেন তাঁর সামনে দিয়ে কালো রঙের একটি বস্তু তীরবেগে উড়ে এসে রাস্তার পাশের পুকুরে পড়ল। প্রথমে তিনি ভেবেছিলেন পাখি জাতীয় কিছু হবে। বাইক থামিয়ে কাছে গিয়ে দেখেন একটি ড্রোন। সঙ্গে সঙ্গেই লাটাগুড়ি অঞ্চল অফিসে যান তিনি। সেখানে অঞ্চল প্রেসিডেন্টের হাতে ড্রোনটি জমা দেন। লাটাগুড়ির অঞ্চল প্রেসিডেন্ট মিনা রায় বলেছেন, ‘‘বস্তুটির গায়ে পাখা ও ক্যামেরা লাগানো দেখে আমাদের মনে হল এটি একটি ড্রোন। আমরা ক্রান্তি ফাঁড়িতে গিয়ে জমা দিলাম।’’ তিনি আরও বলেন, এই এলাকায় এমন জিনিস কেই ব্যবহার করে না। তাহলে ড্রোনটি এল কোথা থেকে তার তদন্ত হওয়া দরকার। জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতির কথায়, ‘‘ডুয়ার্সের ক্রান্তি ফাঁড়ি এলাকার বাসিন্দারা একটি ড্রোন জমা করেছেন। আমরা এই ঘটনার তদন্ত করে দেখছি।’’  

```