Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ফণী আসার আগের ঝাপটাতেই থরহরিকম্প রাজ্যের চার জেলায়

দ্য ওয়াল ব্যুরো: ফণীর মূল ঝাপটা এসে লাগার আগেই তাণ্ডব শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। তার জেরেই গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিপত্তি শুরু হয়ে গেছে নানা জায়গায়। বেলা এগারোটা নাগাদ

ফণী আসার আগের ঝাপটাতেই থরহরিকম্প রাজ্যের চার জেলায়

শেষ আপডেট: 3 May 2019 08:23

দ্য ওয়াল ব্যুরো: ফণীর মূল ঝাপটা এসে লাগার আগেই তাণ্ডব শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। তার জেরেই গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিপত্তি শুরু হয়ে গেছে নানা জায়গায়। বেলা এগারোটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি। জানা গিয়েছে, নন্দকুমারপুর পঞ্চায়েতের মহম্মদনগর গ্রামে আগুন ধরে যায় ওই বাড়িটিতে। ঝড় বৃষ্টির হাত থেকে ধান বাঁচাতে তাড়াতাড়ি মাঠের ধান ঘরে এনে রেখেছিলেন পরিবারের সদস্যরা। আগুন লেগে সংসারের আর সবকিছুর সঙ্গে ভস্মীভূত হয়েছে সেই ধানের গোলাও। এই পরিবারের সদস্যদের আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রেসকিউ সেন্টারে। তাই যখন আগুন লাগে ঘরে ছিলেন না কেউই। ক্ষয় ক্ষতির আঁচ ঝাড়গ্রামেও। ঝোড়ো হাওয়ার দাপটে গোপীবল্লভপুর ব্লকের চুনঘাঁটি গ্রামে উড়ে গিয়েছে প্রায় ২৫টি বাড়ির চাল। ভেঙে পড়েছে একাধিক গাছ। বাসিন্দাদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্কুলে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। আজ সকাল হতেই বাড়ে বৃষ্টির তোড়। একে খারাপ আবহাওয়া, তাই ফণীর আতঙ্ক, সকাল থেকেই ঝিমিয়ে রয়েছে ঝাড়গ্রাম শহর। দোকানপাট খোলেনি। পথে যাঁদের না বের হলেই নয়, একমাত্র দেখা মিলেছে তাদেরই।    শুক্রবার সকালেই পুরীতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। এরপর উপকূল বরাবর এগিয়ে ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর দিয়ে এ রাজ্যে ঢোকার কথা ফণীর। তারপর হাওড়া হুগলি হয়ে নদিয়া দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে বলেই পূর্বাভাস আবহবিদদের। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ইতিমধ্যেই বাড়ছে ঝড়ের প্রকোপ। খড়্গপুর, দাঁতন, মোহনপুর, চন্দ্রকোনা, মেদিনীপুর শহর সহ একাধিক এলাকায় রাত থেকেই শুরু বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বেলা যত বাড়ছে ততই বাড়ছে ঝড়ের দাপট। আজ ঘাটালে নির্বাচনী সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় যোগ দিতে গতকালই খড়্গপুরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে তাঁর। ২০০৯ সালে ২৫ মে ভয়াবহ ঘূর্ণিঝড় আয়লায় তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছিল বহু মানুষের। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার আগাম সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে। বসিরহাটের মহকুমা শাসক সুপ্রিয় দাস জানান অসামরিক প্রতি রক্ষা বাহিনীকে তৈরি রাখা হয়েছে। মেডিকেল টিমও তৈরি। এই সব অঞ্চলে নিরাপদ আশ্রয় ফ্লাড সেন্টারগুলিকে তৈরি রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত রাখা হয়েছে। সন্দেশখালি ধামাখালি ফেরিঘাটে রবার বোট সহ উদ্ধার কাজের বিভিন্ন সামগ্রী নিয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের ৩৪ জনের একটি দল গ্রামে গ্রামে মাইকে প্রচার চালাচ্ছে। কাকদ্বীপের মহকুমাশাসক সৌভিক চ্যাটার্জি জানান, নদী তীরবর্তী এলাকা থেকে বহু মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে বিভিন্ন নদীতে। বাঁধ ভেঙে যাতে বাড়ি ঘর না ভাসে তারজন্য সতর্ক রয়েছে প্রশাসন।

```