Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

নিজের মোবাইল নিজেই সারান! নোকিয়ার নতুন মডেলে থাকছে 'ধামাকা' প্রযুক্তি

দ্য ওয়াল ব্যুরো: ফোন খারাপ হয়ে গেছে? মোবাইলের স্ক্রিনে আঁচ লেগেছে কিংবা চার্জিং পোর্ট বেঁকে গেছে, ব্যবহারকারী চাইলে নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন এইসব সমস্যার। মোবাইল সারাতে আর ছুটতে হবে না দোকানে বা সার্ভিস সেন্টারে! অবাক হলেন, নোকিয়

নিজের মোবাইল নিজেই সারান! নোকিয়ার নতুন মডেলে থাকছে 'ধামাকা' প্রযুক্তি

শেষ আপডেট: 2 July 2023 12:19

দ্য ওয়াল ব্যুরো: ফোন খারাপ হয়ে গেছে? মোবাইলের স্ক্রিনে আঁচ লেগেছে কিংবা চার্জিং পোর্ট বেঁকে গেছে, ব্যবহারকারী চাইলে নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন এইসব সমস্যার। মোবাইল সারাতে আর ছুটতে হবে না দোকানে বা সার্ভিস সেন্টারে! অবাক হলেন, নোকিয়া তার নতুন মডেল Nokia G42 5G-তে দিচ্ছে সেই সুবিধাই!

লঞ্চ হল নতুন মোবাইল Nokia G42 5G। এটি একটি রিপেয়ারেবল ফোন। iFixt নামে এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নোকিয়া এই মডেল তৈরি করেছে। ব্যবহারকারীরা ঘরে বসে নিজেরাই কিছু নিয়ম মেনে মোবাইল সারাতে পারবেন।

এছাড়াও এই ৫জি মডেলে আরও আকর্ষণীয় ফিচার রয়েছে। যা মোবাইলপ্রেমীদের কাছে নজরকাড়া করে তুলেছে নতুন মডেলটিকে। কী কী রয়েছে এতে?

ডিসপ্লে: ৬.৫৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে এতে। সেই সঙ্গে থাকছে ৭২০x১৬১২ পিক্সেলের রেজোলিউশন। 90 Hz রিফ্রেস রেট। স্কিনের ওপর থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৩, যা আপনার স্মার্টফোনের ডিসপ্লেকে বাড়তি সুরক্ষা দেবে।

প্রসেসর: Snapdragon 480 Plus 5G।

এই মডেলে দুটি ভ্যারিয়েন্ট বাজারে এসেছে।

৪জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৬জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

ক্যামেরা: এই মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরাও।

এই মডেলে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি বা সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: 5000 mAh ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে টানা তিনদিন অনায়াসেই ব্যবহার করতে পারবেন আপনি এই মডেল।

দাম: গত ২৯ জুন ইউরোপের দেশগুলিতে এই মডেল লঞ্চ করলেও ভারতে এখনও বিক্রি শুরু হয়নি। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে এই মডেলের দাম ভারতীয় মুদ্রায় ২০ হাজার থেকে শুরু হবে।

ড্রাইভ করার সময় অন্যমনস্ক হয়ে পড়েন, চোখ লেগে যায়? চিন্তা নেই, এবার স্টিয়ারিং ধরবে AI


```