Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কোনও শক্তিই ভারতীয় সেনার পেট্রলিং থামাতে পারবে না: লাদাখ নিয়ে রাজ্যসভায় রাজনাথ

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর রুটিন পেট্রলিং চলবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজ্যসভায় এদিন রাজনাথ বলেন, "পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা ভারতীয় সেনাবাহিনীর রুটিন পেট্রলিং বন্ধ ক

কোনও শক্তিই ভারতীয় সেনার পেট্রলিং থামাতে পারবে না: লাদাখ নিয়ে রাজ্যসভায় রাজনাথ

শেষ আপডেট: 16 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর রুটিন পেট্রলিং চলবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজ্যসভায় এদিন রাজনাথ বলেন, "পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা ভারতীয় সেনাবাহিনীর রুটিন পেট্রলিং বন্ধ করে দিতে পারে। কেন্দ্রীয় সরকার সীমান্ত রক্ষায় সদা তৎপর রয়েছে। সেনাবাহিনীও সাহসিকতার সঙ্গে দেশ রক্ষার কাজ করে যাচ্ছে।" বিরোধীদের প্রশ্ন ছিল, চিনা সেনাবাহিনী কি সত্যিই পূর্ব লাদখে আমাদের নিরাপত্তাবাহিনীকে বাধা দিচ্ছে? জবাবে রাজনাথ বলেন, সেই কারণেই সংঘাতের ঘটনা ঘটছে। তবে সেনাবাহিনীর পেট্রলিং তথা টহলদারি চলবেই। একে কেউ রুখতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশে কংগ্রেস সাংসদ একে অ্যান্টনির প্রশ্ন ছিল ট্র্যাডিশনাল পেট্রলিং পয়েন্ট থেকে কি ভারতীয় সেনাবাহিনী পিছু হঠেছে? জবাবে রাজনাথ বলেন, "ট্র্যাডিশনাল পেট্রলিং পয়েন্ট আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া রয়েছে। ওখানে পেট্রলিং চলছে এবং আগামী দিনেও চলবে।" লাদাখ ইস্যুতে মূলত মঙ্গলবার লোকসভায় রাজনাথ যা বলেছিলেন.এদিনের বক্তব্যও ছিল প্রায় এক। তবে রাজ্যসভার বক্তৃতায় চিনের তীব্র সমালোচনা করেন রাজনাথ। তাঁর কথায় বেজিং প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সমস্ত শর্ত লঙ্ঘন করছে। ১৯৯৩ ও ১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী যে অংশে কোনও পক্ষেরই সেনা থাকার কথা নয় সেখানে চিনের পিপলস লিবারেশন আর্মি ঘাঁটি গেড়ে রয়েছে। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর গোপনীয়তার কারণ দেখিয়ে এড়িয়ে যান রাজনাথ। বলেন, "নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। এই বিষয়টিকে আর পাঁচটা বিষয়ের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। যদিও রাজ্যসভার চেয়ারপার্সন তথা বেঙ্কাইয়া নায়ডু রাজনাথকে বলেন, "যদি বিশেষ.কোনও অসুবিধা না থাকে তাহলে আপনি প্রতিটি দলের একজন.করে প্রতিনিধিকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিন।

```