Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

দিল্লির কাছে ট্রেন ঢুকতেই ফের ডাকাতি, ২৪ ঘণ্টার মধ্যে পরপর দু'বার

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির কাছে দাঁড়িয়ে টাটা জেট এক্সপ্রেস। সিগনালের অপেক্ষায়।তখনই ট্রেনের ২টি কোচে হঠাৎ চিৎকার। কিছু সময়ের পর পুলিশ পৌঁছলে দেখা যায় দুই মুখোশধারী দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের জিনিসপত্র লুঠ করছে। পুলিশ কিছু বুঝে ওঠ

দিল্লির কাছে ট্রেন ঢুকতেই ফের ডাকাতি, ২৪ ঘণ্টার মধ্যে পরপর দু'বার

শেষ আপডেট: 17 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির কাছে দাঁড়িয়ে টাটা জেট এক্সপ্রেস। সিগনালের অপেক্ষায়।তখনই ট্রেনের ২টি কোচে হঠাৎ চিৎকার। কিছু সময়ের পর পুলিশ পৌঁছলে দেখা যায় দুই মুখোশধারী দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের জিনিসপত্র লুঠ করছে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই লুঠের জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ফের দিল্লির কাছেই এভাবেই  ডাকাতি হয়। বুধবার ভোর রাতে একইভাবে জম্মু-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে ডাকাতি হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যেই আবার ডাকাতি, সেই দিল্লিতেই। গোটা ঘটনায় আরপিএফের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে। পাঁচতারা হোটেলে যৌন হেনস্থা কানাডার তরুণীর, গ্রেফতার অভিযুক্ত হোটেলকর্মী যাত্রীদের অভিযোগ দুপুর ২টোর সময় শেষ আরপিএফের দুই-একজনকে দেখা যায়। দুপুরের পর থেকে কার্যত কোনও কোচেই নিরাপত্তা রক্ষী ছিল না। আর সেই সুযোগ নিয়েই বৃহস্পতিবার রাত ২ টোর সময় লুঠ চালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনা সামনে আসতেই ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা ব্যবস্থা। বুধবার ভোর রাতে একইভাবে জম্মু-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে লুঠ চালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার মাঝ রাতে ফের ডাকাতির ঘটনা চিন্তায় ফেলেছে রেল কর্তৃপক্ষকে। আরপিএফের এই গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন রেল যাত্রীরা। আরপিএফের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ এনে অভিযোগ দায়ের করা হয়েছে। বড়সড় ক্ষতি না হলেও দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন কয়েকজন যাত্রী। নগদ কয়েক হাজার টাকা লুঠ হয়েছে বলে মনে করা হচ্ছে। ডাকাতি বা কোনওরকম বিপদে আরপিএফের ভূমিকা ঠিক কী তা জানতে চেয়েও রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন যাত্রীরা। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/news-national-armed-robbers-loot-passengers-in-2-ac-coaches-of-duranto-express-in-delhi/  

```