Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

মস্তিষ্কের অংশ নেই, সেই অবস্থায় এক সপ্তাহ বাঁচল সদ্যোজাত, মৃত্যুর পর হলো অঙ্গদান

দ্য ওয়াল ব্যুরো : ডাক্তার বলে দিয়েছিলেন জন্মানোর পর ৩০ মিনিটের বেশি বাঁচবে না সন্তান। তারপরেও বাবা-মা সিদ্ধান্ত নিয়েছিলেন, সন্তানকে পৃথিবীতে আনবেন। যত অল্প সময়ের জন্যই হোক না কেন। সবাইকে অবাক করে দিয়ে এক সপ্তাহ বাবা-মায়ের কোলে থাকলো সে। মার

মস্তিষ্কের অংশ নেই, সেই অবস্থায় এক সপ্তাহ বাঁচল সদ্যোজাত, মৃত্যুর পর হলো অঙ্গদান

শেষ আপডেট: 9 February 2019 05:02

দ্য ওয়াল ব্যুরো : ডাক্তার বলে দিয়েছিলেন জন্মানোর পর ৩০ মিনিটের বেশি বাঁচবে না সন্তান। তারপরেও বাবা-মা সিদ্ধান্ত নিয়েছিলেন, সন্তানকে পৃথিবীতে আনবেন। যত অল্প সময়ের জন্যই হোক না কেন। সবাইকে অবাক করে দিয়ে এক সপ্তাহ বাবা-মায়ের কোলে থাকলো সে। মারা যাওয়ার পর তার অঙ্গদান করা হলো, যাতে অন্য কারও বাচ্চা সুস্থ থাকতে পারে। ওয়াশিংটনের ২৩ বছরের ক্রিস্টা ডেভিস যখন সাড়ে চার মাস গর্ভবতী, তখন ডাক্তার তাঁকে বলেন, গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে তার মস্তিষ্কের কিছু অংশ নেই। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় অ্যানেনসেফ্যালি। এই ধরণের শিশু জন্মানোর পর বেশিক্ষণ বাঁচতে পারে না। খুব বেশি হলে ৩০ মিনিট বেঁচে থাকবে তাঁদের সন্তান। কারণ নাড়ি কেটে দেওয়ার পর তাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। ডাক্তাররা তাঁদের দুটি অপশন দেন। তাঁরা যদি চান, ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানকে মেরে ফেলতে পারেন। নইলে সন্তান জন্মের পর তাঁর অঙ্গদান করতে পারেন। ক্রিস্টা ও তাঁর বয়ফ্রেন্ড ডেরেক লভেট ঠিক করেন, যতক্ষণই বেঁচে থাকুক না কেন, সন্তানকে তাঁরা পৃথিবীর আলো দেখাবেন। ক্রিসমাস ইভে ক্রিস্টার মেয়ে হয়। মেয়ের নাম তাঁরা রাখেন রাইলি আর্কেডিয়া ডিয়ানে লভেট। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ৩০ মিনিটের জায়গায় এক সপ্তাহ বেঁচে থাকে রাইলি। এই পুরো সময়টা হাসপাতালেই কাটাতে হয় ক্রিস্টা ও ডেরেককে। এক সপ্তাহ পর নিউ ইয়ার্স ইভে মারা যায় রাইলি। মস্তিষ্কে অক্সিজেন কমে যাওয়াতেই মৃত্যু হয় তার। ক্রিস্টার কথায়, "এই এক সপ্তাহ আমাদের কাছে স্বপ্নের মতো। আমরা ভেবেছিলাম ৩০ মিনিটের বেশি বাঁচবে না রাইলি। কিন্তু একটা গোটা সপ্তাহ আমার কোলে থেকেছে সে। এই এক সপ্তাহে একবারের জন্যও কাঁদেনি আমার মেয়ে। খালি মারা যাওয়ার আগে একবার আসতে করে কেঁদে উঠেছিল। আসলে অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তো।" রাইলি মারা যাওয়ার পর তার হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয় অন্য এক শিশুর দেহে। তার ফুসফুসটি পাঠানো হয় রিসার্চের জন্য। সম্প্রতি এই ঘটনা সামনে এসেছে এক মার্কিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে। এই সাক্ষাৎকারের পর সোশ্যাল মিডিয়ায় সবাই প্রশংসা করেছেন ক্রিস্টা ও ডেরেকের। চরম কষ্টের মধ্যেও তাঁরা যে নিজেদের মাথা ঠাণ্ডা রেখেছেন, সে কথার প্রশংসা করেছেন নেটিজেনরা। সবাই শুভেচ্ছা জানিয়েছেন, ভবিষ্যতে আরও সুন্দর সন্তান হবে তাঁদের।

আরও পড়ুন

https://thewall.in/news-national-hyderabad-metro-video-of-intimate-couples-leaked-probe-launched/

```