Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শ্রীলঙ্কা বিস্ফোরণ: জঙ্গি নিশানা থেকে কেন বাদ 'হোটেল তাজ সমুদ্র', প্রশ্ন উঠছে তদন্তেই

দ্য ওয়াল ব্যুরো: ২১ এপ্রিল, ইস্টার সানডের দিন পরপর আটটি বোমা বিস্ফোরণে রক্তাক্ত হয়েছিল শ্রীলঙ্কা। জঙ্গিদের নিশানায় ছিল কলম্বোর বিখ্যাত সাংগ্রি লা, সিনামন গ্র্যান্ড, কিংসব্যুরি ও ট্রপিক্যাল ইন হোটেল। কিন্তু জঙ্গিদের নিশানা থেকে বাদ পড়েছে বিখ

শ্রীলঙ্কা বিস্ফোরণ: জঙ্গি নিশানা থেকে কেন বাদ 'হোটেল তাজ সমুদ্র', প্রশ্ন উঠছে তদন্তেই

শেষ আপডেট: 13 July 2019 07:52

দ্য ওয়াল ব্যুরো: ২১ এপ্রিল, ইস্টার সানডের দিন পরপর আটটি বোমা বিস্ফোরণে রক্তাক্ত হয়েছিল শ্রীলঙ্কা। জঙ্গিদের নিশানায় ছিল কলম্বোর বিখ্যাত সাংগ্রি লা, সিনামন গ্র্যান্ড, কিংসব্যুরি ও ট্রপিক্যাল ইন হোটেল। কিন্তু জঙ্গিদের নিশানা থেকে বাদ পড়েছে বিখ্যাত তাজ সমুদ্র হোটেল। আর সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। ঠিক কী কারণে এই পাঁচতারা হোটেলকে বাদ দিয়েছে জঙ্গিরা। সম্প্রতি শ্রীলঙ্কার পাবলিক সিলেকশন কমিটি জানিয়েছে, তাজ সমুদ্র হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছে, ইস্টার সানডের দিন কারা কারা ওই হোটেলে ছিল, তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে সরকার। এমনকী সে দিন ওই হোটেলে ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য কারা এসেছিল, তাদের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে। পাবলিক সিলেকশন কমিটির চেয়ারম্যান আনন্দ কুমারসিরি জানিয়েছেন, এই তালিকা চেয়ে পাঠানো হয়েছে এটা বোঝার জন্যই যে, কেন জঙ্গিরা সব বড় হোটেলে বিস্ফোরণ ঘটালো। অথচ তাজ সমুদ্র হোটেলকে তারা ছেড়ে দিল। এর ভিতরে কোনও অন্য ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এই তালিকা চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ইস্টার সানডের দিন আইসিস জঙ্গিদের আত্মঘাতী হামলায় তছনছ হয়ে যায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। তিনটি বড় হোটেল ও তিনটি গির্জায় পরপর বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলায় ২৫০'র বেশ মানুষ নিহত ও ৫০০'র বেশি মানুষ আহত হন। দেশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। তারপর থেকে মাঝেমধ্যেই জঙ্গিদের সঙ্গে শ্রীলঙ্কার পুলিশের এককাউন্টার চলছে। এই বিস্ফোরণের মাস্টারমাইন্ড নিজেকে বোমায় উড়িয়ে দেয়। তবে এই ঘটনার পর থেকে আক্রমণের নিশানায় রয়েছে ভারতের দক্ষিণের কিছু রাজ্যও। ফলে শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে সতর্কতা রয়েছে ভারতেও।

```