Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আদর করে পোষা পাখিই ঠুকরে মারল মনিবকে!

দ্য ওয়াল ব্যুরো: পোষা পাখি মেরে ফেলেছে তার মনিবকে! ব্যাপারটা শুনে অবাস্তব লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। ফ্লরিডায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাঁর মৃত্যুর কারণ হিসেবে অর্নিথোলজিস্টরা (পক্ষী তত্ত্ববিদ) বলেছেন, পাখিই ঠুকরে মেরে ফেল

আদর করে পোষা পাখিই ঠুকরে মারল মনিবকে!

শেষ আপডেট: 15 April 2019 07:33

দ্য ওয়াল ব্যুরো: পোষা পাখি মেরে ফেলেছে তার মনিবকে! ব্যাপারটা শুনে অবাস্তব লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। ফ্লরিডায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাঁর মৃত্যুর কারণ হিসেবে অর্নিথোলজিস্টরা (পক্ষী তত্ত্ববিদ) বলেছেন, পাখিই ঠুকরে মেরে ফেলেছে ওই ব্যক্তিকে। কিন্তু কোন পাখি এমন সাংঘাতিক যে আস্ত একটা মানুষকে মেরে ফেলতে পারে? পক্ষী বিশারদরা জানিয়েছেন এই পাখি আর কেউ নয় একটা ‘ক্যাসোওয়ারি’। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই পাখি উড়তে পারে না। বিশালাকার এই পাখির নজরদারি করার সময় চিড়িয়াখানার কর্মীরাও নাকি নিরাপত্তার খাতিরে বিশেষ ব্যবস্থা নেন। অস্ট্রেলিয়ার উত্তর অংশে এবং নিউ গিনির ট্রপিকাল ফরেস্টে মূলত দেখা মেলে ‘class 2 wildlife’ প্রজাতির এই পাখির। দেখতে অনেকটা উট পাখির মতো ক্যাসোওয়ারির রয়েছে বেশ তীক্ষ্ণ একটা ঠোঁট। তবে সবচেয়ে ভয়ঙ্কর এই পাখির পায়ের নখ। বিশেষ করে পায়ের তিনটি আঙুলের নখের মধ্যে মাঝের আঙুলের নখটিই সবচেয়ে ধারালো এবং শক্তিশালী। বিভিন্ন ওয়াল্ডলাইফ সংস্থা জানিয়েছে, মানুষের সঙ্গে বাস করার জন্য ক্যাসোওয়ারি খুবই ভয়ঙ্কর। তাহলে দুনিয়ায় এত পাখি থাকতে হঠাৎ ক্যাসোওয়ারিকেই কেন পুষতে গেলেন ৭৫-এর বৃদ্ধ মারভিন? তাঁর বান্ধবী জানিয়েছেন, মারভিন বরাবরই ভীষণ একরোখা ছিলেন। যা করবেন মনে করতেন সেটাই করতেন। ঝোঁকের মাথাতেই নিজের ফার্ম হাউসে নিয়ে আসেন ভয়ঙ্কর ‘ক্যাসোওয়ারিকে’। ফ্লরিডার আলাচুয়া-তে ছিল মারভিনের ফার্ম হাউস। সেখানকার কাউন্টি শেরিফের অফিসে ওই ফার্ম হাউস থেকে শুক্রবার সকাল ১০টা নাগাদ একটি ফোন যায়। লেফটেন্যান্ট জোশ ক্রিউ জানিয়েছেন, খবর পেয়েই ফার্ম হাউসে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায় মারাত্মক জখম হয়ে মাটিতে পড়ে রয়েছে মারভিন। পোষা পাখিটি ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে দিয়েছে তাঁকে। দ্রুত মারভিনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যান তিনি। কেন মারভিনের পোষা পাখি আচমকাই তাঁকে আক্রমণ করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের ব্যাপারে ফ্লরিডার fish and wildlife commission (FWC)-এর সঙ্গেও কথা বলছে পুলিশ।

```