Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

নাকে, গলায় জোঁক, রক্ত খাচ্ছিল দিব্যি, দু'মাস পরে মুক্তি

দ্য ওয়াল ব্যুরো: দু'মাস আগে শুরু হয়েছিল কাশি। যত দিন যাচ্ছিল কফের পরিমাণ বাড়ছিল। মাঝেমধ্যে রক্তও বের হচ্ছিল। অবশেষে ডাক্তারের কাছে যান এক ব্যক্তি। পরীক্ষা করে বোঝা গেল ওই ব্যক্তির গলায় ও নাকের মধ্যে ঢুকে রয়েছে দুটি জোঁক। অবশেষে অস্ত্রোপচার

নাকে, গলায় জোঁক, রক্ত খাচ্ছিল দিব্যি, দু'মাস পরে মুক্তি

শেষ আপডেট: 28 November 2019 07:21

দ্য ওয়াল ব্যুরো: দু'মাস আগে শুরু হয়েছিল কাশি। যত দিন যাচ্ছিল কফের পরিমাণ বাড়ছিল। মাঝেমধ্যে রক্তও বের হচ্ছিল। অবশেষে ডাক্তারের কাছে যান এক ব্যক্তি। পরীক্ষা করে বোঝা গেল ওই ব্যক্তির গলায় ও নাকের মধ্যে ঢুকে রয়েছে দুটি জোঁক। অবশেষে অস্ত্রোপচার করে বের করা হল জোঁকদুটি। এই ঘটনা অবাক করেছে ডাক্তারদেরও। ঘটনাটি চিনের শিঙ্গুয়েন কাউন্টি এলাকার। জানা গিয়েছে, ৬০ বছর বয়সের এক ব্যক্তির শরীরের ভিতর গত দু'মাস ধরে দুটি জোঁক ছিল। প্রথম প্রথম সামান্য কাশি হলেও ধীরে ধীরে তাঁর কাশির পরিমাণ বাড়তে থাকে। প্রত্যেকবার কাশির সঙ্গেই কফ বেরাতে থাকে। মাঝেমধ্যে রক্তও বেরায়। শরীর অনেকটা খারাপ হয়ে গেলে বাধ্য হয়ে ডাক্তারের কাছে যান তিনি। চিনের লঙ্গিয়ানের উপিং কাউন্টি হাসপাতালে গেলে প্রথমে ডাক্তাররা সিটি স্ক্যান করেন। সেখানে কিছু পাওয়া যায়নি। কিন্তু পরে তাঁর ব্রঙ্কোস্কপি করা হয়। তখন দেখা যায় তাঁর ডান নাকে ও গলার ভিতরের দিকে দুটি জোঁক রয়েছে। তারপর অস্ত্রোপচার করে জোঁকদুটিকে বের করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, জোঁকদুটি লম্বায় প্রায় ১০ সেন্টিমিটার ছিল। কিন্তু কী ভাবে ওই ব্যক্তির শরীরে জোঁকদুটি ঢুকল? জানা গিয়েছে, ওই ব্যক্তি জঙ্গলে কাজ করতেন। কোনওভাবে জল খেতে গিয়ে তাঁর শরীরে জোঁকদুটি ঢুকে যায়। ডাক্তাররা জানিয়েছেন, যখন তাঁর শরীরে জোঁকদুটি ঢোকে তখন সেগুলি খুবই ছোট ছিল। কিন্তু গত দু'মাসে রক্ত খেয়ে তারা অনেকটাই বড় হয়ে গিয়েছে। ওই ব্যক্তি এখন অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে। তবে ডাক্তাররা জানিয়েছেন, আর কিছুদিন দেরি হলে ওই ব্যক্তিকে বাঁচানো মুশকিল হয়ে যেত। কয়েক দিন আগে এই চিনেই এক ব্যক্তির কানে একটি আরশোলার পরিবার বাসা বেধেছিল। কানে যন্ত্রণা হওয়ায় ডাক্তারের কাছে গেলে তা বোঝা যায়। তখন অস্ত্রোপচার করে ওই আরশোলাগুলোকে বের করা হয়।

```