Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

লকডাউনে নেই পর্যটক, ডাঙায় ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে। রাস্তাঘাট জনমানবশূন্য। শহরের নামকরা বিচগুলোতে কোনও পর্যটক নেই। আর তার ফলে ডাঙায় উঠে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। কেউ রোদ পোহাচ্ছে। কেউ বা আবার অগভীর জলে সার্ফিং করছে। এমন দৃশ্য দেখা

লকডাউনে নেই পর্যটক, ডাঙায় ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল

শেষ আপডেট: 15 April 2020 08:35

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে। রাস্তাঘাট জনমানবশূন্য। শহরের নামকরা বিচগুলোতে কোনও পর্যটক নেই। আর তার ফলে ডাঙায় উঠে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। কেউ রোদ পোহাচ্ছে। কেউ বা আবার অগভীর জলে সার্ফিং করছে। এমন দৃশ্য দেখা যায়নি বহু বছর। ঘটনাটি মেক্সিকোর একাধিক বিচের। এপ্রিল মাসের শুরু থেকে লকডাউন চলছে এই দেশে। মেক্সিকো ডেইলি নিউজ সূত্রে খবর, মেক্সিকো সিটির লা ভেন্টানিল্লা নামের একটি ইকো ট্যুরিজম স্পটে তো এই দৃশ্য এই প্রথম দেখা গিয়েছে। বেশিরভাগ বিচেই একই দৃশ্য। ডাঙায় উঠে এতটা এগিয়ে আসতে এই প্রথম কুমিরদের দেখা যাচ্ছে। পর্যটক থাকায় বেশিরভাগ সময়েই জলের বাইরে বেরতে চায় না কুমিররা। তারাই এখন নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি এই দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে। মুহূর্তেই তাই ভাইরাল। ডাঙার উপরে কুমিরদের এভাবে ঘোরাফেরা করতে দেখে অবাক হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। যে বিচগুলি সবসময় পর্যটকে গিজগিজ করে সেখানে একজনও নেই। উলটে গিজগিজ করছে কুমিরে। https://twitter.com/mexicond/status/1249740783697223683?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1249740783697223683&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fcrocodiles-take-over-beach-closed-to-tourists-due-to-coronavirus-2211960 এই দৃশ্য অবশ্য এই প্রথম দেখা গেল তা নয়। মেক্সিকোর বিভিন্ন অংশে বন্য জন্তুদের অবাধে ঘুরতে দেখা গিয়েছে। দ্য সান সূত্রে খবর, মেক্সিকোর বেশিরভাগ এলাকাতেই বন্য জন্তুদের জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে। সম্প্রতি টুলুম-এর রাস্তায় গ্র্যান্ড সিরেনিস রিভিয়েরা মায়া রিসর্ট ও স্পা-এর কাছে একটা জ্যাগুয়ারকে ঘুরতে দেখা গিয়েছে। https://twitter.com/50Doogie/status/1247669343053180928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1247669343053180928&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fcrocodiles-take-over-beach-closed-to-tourists-due-to-coronavirus-2211960 এই ঘটনা অবশ্য শুধুমাত্র মেক্সিকো নয়, গোটা পৃথিবীর। যেখানেই লকডাউন চলছে, সেখানেই শহরের রাস্তায় বা লোকালয়ে বন্য জন্তুদের দেখা মিলছে। লকডাউনের সঙ্গে এই বন্য জন্তুদের লোকালয়ে ঘুরে বেড়ানোর ফলে আরও বেশি আতঙ্কের সৃষ্টি হচ্ছে মানুষের মনে। প্রশাসনের তরফে বারবার সবাইকে ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

```