
শেষ আপডেট: 22 November 2018 22:24
দ্য ওয়াল ব্যুরো: দেশে ৯ হাজার কোটি টাকার জালিয়াতি, তারপর লন্ডনে সুখের যাপন।বিজয় মাল্যের এই সুখের মেয়াদ আর বেশিদিন নেই। মাল্যর লন্ডনের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করল লন্ডন হাইকোর্ট। বৃহস্পতিবার ইউবিএস বা ইউনাইটেড ব্যাঙ্ক অফ সুইৎজারল্যান্ডকে বাংলো বাজেয়াপ্তের নির্দেশ দিল আদালত।
লন্ডনের বাংলো ও অন্যান্য সম্পত্তি মর্টগেজ রেখেছিলেন মাল্য। ব্যাঙ্ককে সেই টাকা এখনও শোধ করেননি তিনি। শোধ না করার অঙ্কটা ২০.৪ মিলিয়ান পাউন্ড।এই টাকা শোধ না করলেই বিপদে পড়বেন মাল্য। বাংলো সহ পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইউবিএস বলে জানিয়েছে আদালত। আপাতত মাল্যকে ৮৮ হাজার পাউন্ড শোধ করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী বছরের মে মাসে লন্ডন হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। এর মধ্যেই মাল্যকে টাকা শোধ করতে হবে, না পারলে হাতছাড়া হবে লন্ডনের বিলসাবহুল বাংলো ও সম্পত্তি। “আজমল কাসাব যেন মানুষ মারার মেশিন, মানুষ মরছে কাসাব জোরে জোরে হাসছে!!” এর আগে ৫ জুলাই মাল্যর ব্রিটেনের সম্পত্তি প্রয়োজনে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। ইংল্যান্ডে বিজয় মাল্যর সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। লন্ডনের কাছে হার্টফোর্ডশায়ারে তাঁর সম্পত্তিতে ঢোকার জন্য ইউ কে হাইকোর্ট এনফোর্সমেন্ট অফিসারকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছিল । এবার ইউবিএস-কে মাল্যর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করল আদালত।