Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

যুবককে মাটিতে ফেলে বেধড়ক পেটাচ্ছে পুলিশ, আতঙ্কে সিঁটিয়ে তার ছোট্ট ভাইপো! ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: এক যুবককে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে নির্মম ভাবে চড়-থাপ্পড় মারছে কয়েক জন পুলিশ। বাধা দেওয়ার চেষ্টা করছেন তিনি, ছটফট করছেন। কিন্তু আরও বেশি করে মারছে দুই পুলিশকর্মী। একটু দূরে দাঁড়িয়ে ঘটনাটি দেখছে ছোট একটি ছেলে। আতঙ্কে স

যুবককে মাটিতে ফেলে বেধড়ক পেটাচ্ছে পুলিশ, আতঙ্কে সিঁটিয়ে তার ছোট্ট ভাইপো! ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 13 September 2019 07:46

দ্য ওয়াল ব্যুরো: এক যুবককে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে নির্মম ভাবে চড়-থাপ্পড় মারছে কয়েক জন পুলিশ। বাধা দেওয়ার চেষ্টা করছেন তিনি, ছটফট করছেন। কিন্তু আরও বেশি করে মারছে দুই পুলিশকর্মী। একটু দূরে দাঁড়িয়ে ঘটনাটি দেখছে ছোট একটি ছেলে। আতঙ্কে সিঁটিয়ে রয়েছে ছেলেটি। জানা গেছে, সে ওই প্রহৃত যুবক রিঙ্কু পান্ডের ভাইপো। এ রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে বৃহস্পতিবার বিকেলে ঘটা এই ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পরে দুই পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওই যুবকের উপর পুলিশের এই মারধরের কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিক ভাবে ভিডিওটিতে দেখা গেছে, যে মোটরসাইকেলে চড়ে আসা রিঙ্কু পান্ডের সঙ্গে কথা বলছেন ওই দুই পুলিশ কর্মী। খানিক পরে শুরু হয় কথা কাটাকাটি। মনে করা হয়, পুলিশকর্মীরা তাঁর মোটর সাইকেলের কাগজপত্র যাচাই করতে চাইলে তাতে তিনি রাজি হননি। আর তাতেই বিতর্ক বাঁধে। শুরু হয় মারধর। সম্প্রতি দেশ জুড়ে কড়া হয়েছে ট্রাফিক আইন। নিয়ম ভাঙলেই মোটা অঙ্কের জরিমানার বিধান দেওয়া হচ্ছে। একই সঙ্গে, এই বিষয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্র্যাফিক পুলিশকর্মীদের দুর্ব্যবহারের বিভিন্ন খবরও সামনে আসছে। অনেক ক্ষেত্রেই জানা যাচ্ছে, যতটা অপরাধ তার চেয়েও বেশি কড়াকড়ি করেছে পুলিশ। এই ঘটনাটিও তেমন কিছু বলেই মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে। ট্র্যাফিক আইন লঙ্ঘন করার অপরাধে ধরা হয় ওই যুবককে। একটি সূত্রের খবর, মদ্যপান করে বাইক চালাচ্ছিলেন ওই যুবক। কথা কাটাকাটি হওয়ার পরেই তাঁকে ব্যাপক মারধর করেন পুলিশ কর্মীরা। ভিডিওতে ওই যুবককে পুলিশের উদ্দেশে বলতে শোনা যায়, "এটা আমার দোষ হলে আমা জেলে ঢুকিয়ে দিন।" দেখুন ভিডিও। https://www.facebook.com/akainewsindia/videos/498012264366160/ ভিডিওটির শেষের দিকে, পুলিশ কর্মীরা ওই যুবকের কাছ থেকে তাঁর মোটরবাইকের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় তিনি চাবি দিতে অস্বীকার করেনন। পাল্টা পুলিশকে জিজ্ঞেস করেন, "বলুন, আমার দোষ কী?"

```