Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

'করোনাকে ধন্যবাদ', ব্রিটেনের ভারতীয় চিকিৎসক-রাজনীতিকের এক সপ্তাহে ওজন কমল ৭ কিলো

দ্য ওয়াল ব্যুরো: হাজার ব্যায়াম, ডায়েট করেও ওজন কমছিল না। কিন্তু করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার পর এক সপ্তাহে সাত কিলো ওজন কমেছে তাঁর। তাই করোনাভাই ধন্যবাদ জানালেন লন্ডনে কর্মরত ভারতীয় চিকিৎসক। ব্রিটেনে কর্মরত ভারতীয় চিকিৎসক তথা রাজনীতিক বলেছ

'করোনাকে ধন্যবাদ', ব্রিটেনের ভারতীয় চিকিৎসক-রাজনীতিকের এক সপ্তাহে ওজন কমল ৭ কিলো

শেষ আপডেট: 10 April 2020 07:54

দ্য ওয়াল ব্যুরো: হাজার ব্যায়াম, ডায়েট করেও ওজন কমছিল না। কিন্তু করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার পর এক সপ্তাহে সাত কিলো ওজন কমেছে তাঁর। তাই করোনাভাই ধন্যবাদ জানালেন লন্ডনে কর্মরত ভারতীয় চিকিৎসক। ব্রিটেনে কর্মরত ভারতীয় চিকিৎসক তথা রাজনীতিক বলেছেন, "অনেক ব্যায়াম, ডায়েট করেও আমার ওজন কমছিল না। করোনা আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহে সাত কেজি ওজন কমেছে। তাই করোনাকে ধন্যবাদ।" নীরজ পাতিল। কর্ণাটকের বাসিন্দা হলেও দীর্ঘদিন রয়েছেন ব্রিটেনে। সেখানকার লেবার পার্টির নেতৃত্বেও রয়েছেন তিনি। আপাতত করোনা থেকে সেরে উঠছেন এই চিকিৎসক। হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন আইসোলেশন ওয়ার্ডের ভয়াবহ অবস্থার কথা। লন্ডনের জর্জ হাসপাতালের চিকিৎসক নীরজ। তিনি বলেছেন, "আইসোলেশন ওয়ার্ডে থাকাটা আমার কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। চোখের সামনে মৃত্যু আর যন্ত্রণা দেখতে দেখতে মনে হত আত্মহত্যা করে ফেলি।" নিজেই নিজেকে হাসপাতাল থেকে ডিসচার্জ করেন। বাড়িতে একেবারে আলাদা জায়গায় আইসোলেশন ওয়ার্ড করে থাকতে শুরু করেন। তিনি জানিয়েছেন, "হাসপাতালের আইসোলেশনে থাকার সময় মনে হচ্ছিল আমায় যেন কেউ ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে। শারীরিক কষ্টের থেকেও মানসিক যন্ত্রণাই হয়ে উঠেছিল বেশি।" চিকিৎসা করার পাশাপশি রাজনীতিও পুরোদমে করেন নীরজ পাতিল। লেবার পার্টির প্রতিনিধি হিসেবে লন্ডনের ল্যামবেথের মেয়র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। গতবছর ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে মাত্র ১৫০০ ভোটে পরাজিত হয়েছিলেন এই ভারতীয় চিকিৎসক। জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে ফের চিকিৎসার কাজে যোগ দেবেন। তবে তা হতে আরও বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন নীরজ।

```