Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বাঁশির সুরে শিবরাত্রির মঞ্চ মাতালেন লালুপ্রসাদের বড় ছেলে, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে একাধিকবার তাঁর নাম জড়িয়েছে ঘরোয়া অশান্তিতে। স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বনিবনা না হওয়ায় ঘর ছেড়েছেন অনেকদিন। রাজনীতিতেও তেমন একটা মন নেই। কিন্তু লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ বাঁশি বাজিয়ে মাতিয়ে দিলেন শিবরাত্রি

বাঁশির সুরে শিবরাত্রির মঞ্চ মাতালেন লালুপ্রসাদের বড় ছেলে, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 21 February 2020 10:16

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে একাধিকবার তাঁর নাম জড়িয়েছে ঘরোয়া অশান্তিতে। স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বনিবনা না হওয়ায় ঘর ছেড়েছেন অনেকদিন। রাজনীতিতেও তেমন একটা মন নেই। কিন্তু লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ বাঁশি বাজিয়ে মাতিয়ে দিলেন শিবরাত্রির অনুষ্ঠান। শিবরাত্রি উপলক্ষে বিহারের বৈশালীতে দেখা গেল একটি অনুষ্ঠানে বাঁশি বাজাচ্ছেন তেজপ্রতাপ। তাঁর বাঁশির সুর তারিয়ে তারিয়ে উপভোগ করছে উপস্থিত জনতা। কপালজুড়ে তিলক, পরনে সাদা পাঞ্জাবি, সবুজ জহরকোট। মাইকের সামনে বাঁশি বাজাচ্ছেন তেজপ্রতাপ। https://twitter.com/ANI/status/1230740640255758338 ছোট ছেলে তেজস্বীকে দলের দায়িত্ব দিয়েছেন জেলবন্দি লালু। তারপর থেকে আর দলের কাজেকর্মে থাকেন না তেজপ্রতাপ। এর মধ্যে ঘরোয়া অশান্তি পৌঁছেছে চরমে। বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন লালু-রাবড়ির বড় ছেলে। পুত্রবধূ ঐশ্বর্যের অভিযোগ বারবার সংবাদমাধ্যমে এসেছে। কখনও ঐশ্বর্যর আসবাব রাস্তায় ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে শাশুড়ি রাবড়িদেবীর বিরুদ্ধে কখনও আরজেডির নেতাদের এসে সামাল দিতে হয়েছে ঘরোয়া বিবাদ। কিন্তু তেজপ্রতাপের এমন প্রতিভার কথা অনেকেই জানতেন না। সংবাদ সংস্থা এএনআই এই ভিডিও টুইট করার পরই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সামনেই বিহারের ভোট। তবে কি ভোটের আগে ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন তেজপ্রতাপ? শিবরাত্রির অনুষ্ঠান মঞ্চে তাঁর পোশাক দেখে অনেকেরই সেই কৌতুহল। তাঁদের বক্তব্য, সাদা পাঞ্জাবি আর সবুজ জ্যাকেট পরে তেজপ্রতাপ আসলে দলের রঙকেই তুলে ধরতে চেয়েছেন। এর আগের শিবরাত্রিতে নিজে বাঘছাল পরে, গায়ে ছাই মেখে শিব সেজেছিলেন তেজপ্রতাপ। তবে এবার সামনে এল তাঁর অন্য প্রতিভা।

```