দ্য ওয়াল ব্যুরো: এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রেড রোডে পালিত হলো ৭২ তম স্বাধীনতা দিবস। সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অন্যান্য নেতা মন্ত্রীরা।
পতাকা উত্তোলনের পর সেনাবাহিনীর কুচকাওয়াজকে অভিবাদন জানান মুখ্যমন্ত্রী। এ দিনের কুচকাওয়াজে অংশ নিতে দেখা যায় মহিলা পুলিশকেও। এমনকী ওড়িশা পুলিশও অংশ নেন কুচকাওয়াজে। তারপর একে একে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি রোড শো'য়ের মাধ্যমে উপস্থাপন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা যায় কন্যাশ্রী, সবুজশ্রী, রুপশ্রী, সবুজ সাথী প্রভৃতি প্রকল্পের ট্যাবলো। গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনা ৬০ জন ফুটবলার নিজেদের পায়ের ছন্দে মাতালেন সবাইকে। শোভাযাত্রায় অংশ নিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও সংস্কৃতি জগতের দিকপাল লোকেরা।
এরপর রেড রোডের অনুষ্ঠান শেষে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত সবাইকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মতো এরকম স্বাধীনতা দিবস উদযাপন ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না।
দেখে নেওয়া যাক রঙিন রেড রোডের স্বাধীনতা দিবস উদযাপনের কিছু মুহূর্ত।
[URIS id=27530]