কলকাতায় কোভিড বিধিতে বন্ধ হচ্ছে না মণ্ডপে প্রতিমা দর্শন
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গা প্রতিমা (Durga Puja) দর্শন বন্ধ হচ্ছে না। নবান্ন (Nabanna) সূত্রে বুধবার এই খবর পাওয়া গেছে।
সরকারিভাবে পুজোর নিয়ম ও বিধিনিষেধ নিয়ে এখনই কিছু ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে পুজোর গাইডলাইন
শেষ আপডেট: 8 September 2021 14:33
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গা প্রতিমা (Durga Puja) দর্শন বন্ধ হচ্ছে না। নবান্ন (Nabanna) সূত্রে বুধবার এই খবর পাওয়া গেছে।
সরকারিভাবে পুজোর নিয়ম ও বিধিনিষেধ নিয়ে এখনই কিছু ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে পুজোর গাইডলাইন কী হতে পারে সে নিয়ে এদিন নবান্নে বৈঠক জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে জানা গেছে, কোভিড বিধি (Covid Guidelines) মেনেই মণ্ডপ দর্শনের অনুমতি দেওয়া হবে।
গত বছর যে নিয়মগুলি চালু ছিল তা বছরও থাকবে, সেই সঙ্গে নতুন কিছু ঘোষণাও করা হবে।
গণেশ পুজোর আগে ভীষণ কড়াকড়ি করেছে মুম্বই ও দিল্লির প্রশাসন। বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি) নির্দেশিকা দিয়ে জানিয়েছে, এ বছর গণেশ পুজোয় মণ্ডপ দর্শন একেবারেই বন্ধ থাকবে। পুজোর জাঁকজমকও বন্ধ। এর পরেই প্রশ্ন ওঠে কলকাতায় দুর্গাপুজোয় কতটা বিধিনিষেধ জারি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, রাজ্যে কোভিড পরিস্থিতি বিচার করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে যতটা আশা করা গিয়েছিল যে উৎসব বন্ধ হবে না। কোভিড প্রোটোকল মেনে প্রতিমা দর্শন করা যাবে।
আরও পড়ুন: দিল্লি, মুম্বইতে মণ্ডপে গণেশ দর্শনে নিষেধাজ্ঞা, দুর্গাপুজোয় কী করবে কলকাতা?
নবান্ন সূত্রে জানা গেছে, এবারের পুজোয় আগেরবারের নিয়মগুলির সঙ্গে নতুন কিছু সংযোজন হচ্ছে। যেমন মণ্ডপের তিন দিক খোলা রাখতে হবে। তাতে প্রচুর জায়গা পাওয়া যাবে, ঘেঁষাঘেঁষি বা ধাক্কাধাক্কি হবে না। ফেস-মাস্ক বাধ্যতামূলক। গতবারের থেকে এবারের কোভিড পরিস্থিতি অনেকটাই ভালর দিকে। রাজ্যে কোভিড পজিটিভিটি রেট বা সংক্রমণের হার কমছে। গত বছর সংক্রমণের ভয়ে অনেকেই বাড়ির বাইরে পা রাখেননি। এবারে অনেকেরই ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেছে। তাই ভিড় বাড়ার সম্ভাবনা আছে।
মুখ্যসচিব আলোচনায় বলেছেন, রাস্তায় বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। পারস্পরিক দূরত্ব রাখতে হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বছর মণ্ডপে ঢোকা ও প্রতিমা দর্শনের ক্ষেত্রে কী কী নিয়ম থাকবে তা পরে জানানো হবে। গত বছর কোভিড পরিস্থিতির কারণে পুজো কার্নিভাল বাতিল হয়েছিল। মণ্ডপে ঢোকার ক্ষেত্রে আদালতের বিধিনিষেধও ছিল। বিসর্জনের ক্ষেত্রেও নানা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। এ বছর কী হবে তা উপ-নির্বাচনের পরেই জানা যাবে।
তবে মুখ্যমন্ত্রী বলেছেন, ১৫-১৭ অক্টোবর পর্যন্ত বিসর্জন চলবে। ১৮ তারিখ পুজো কার্নিভাল করা যায় কি না তা ভেবে দেখা হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'