Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

কলকাতা মেডিক্যাল কলেজে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ, বিমা-নিরাপত্তা-খাদ্যের দাবিতে ঘেরাও সুপার

দ্য ওয়াল ব্যুরো: ঠিকা শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল কলকাততা মেডিক্যাল কলেজে। শ'চারেক ঠিকা শ্রমিক মেডিক্যাল কলেজের সুপারকে ঘেরাও করে রেখেছেন। বিক্ষুব্ধ ঠিকা শ্রমিকদের দাবি, ১০ লক্ষ টাকার বিমা প্রকল্পের আওতায় তাঁদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে

কলকাতা মেডিক্যাল কলেজে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ, বিমা-নিরাপত্তা-খাদ্যের দাবিতে ঘেরাও সুপার

শেষ আপডেট: 7 May 2020 10:58

দ্য ওয়াল ব্যুরো: ঠিকা শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল কলকাততা মেডিক্যাল কলেজে। শ'চারেক ঠিকা শ্রমিক মেডিক্যাল কলেজের সুপারকে ঘেরাও করে রেখেছেন। বিক্ষুব্ধ ঠিকা শ্রমিকদের দাবি, ১০ লক্ষ টাকার বিমা প্রকল্পের আওতায় তাঁদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বেতন বৃদ্ধি, পর্যাপ্ত খাদ্য এবং সামাজিক নিরাপত্তার দাবি তুলেছেন তাঁরা। ঠিকা শ্রমিকদের বক্তব্য, রাজ্য সরকার ফ্রন্টলাইন ওযার্কার্ডদের জন্য বিমা চালু করেছে। কোভিড পরিস্থিতিতে একই কাজ করা সত্ত্বেও কেন অন্য ফ্রন্টলাইন ওয়ার্কারদের সঙ্গে ফারাক করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন তাঁরা। পর্যাপ্ত খাবার পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন বিক্ষোভরত ঠিকা শ্রমিকরা। তাঁদের মধ্যে যেমন হাসপাতালের সাফাইকর্মী রয়েছেন তেমনই রয়েছেন গ্রুপ ডি স্টাফরাও। সামাজিক নিরাপত্তার অভাবে ভুগছেন বলে সুপারের ঘরের সামনে ক্ষোভে ফেটে শ্রমিকরা। তাঁদের বক্তব্য, হাসপাতালে কাজ করেন বলে বাড়িতে ফিরতে গেলে তাঁদের সামাজিক রোধের মুখে পড়তে হচ্ছে। ওই ঠিকা শ্রমিকদের দাবি, তাঁদের নির্দিষ্ট একটি জায়গায় থাকার ব্যবস্থা করুক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নাহলে তাঁরা বাড়িতে ফিরতে পারছেন না। প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মেডিক্যাল কলেজের সুপার তাঁদের জানান, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করে তাঁদের বাড়িতে পাঠানো হবে। যদিও অন্য দাবি না মানায় বিকেল চারটে পর্যন্ত খবর বিক্ষোভ চালিয়ে যাওয়ার ব্যপারে অনড় ঠিকা শ্রমিকরা।

```