
শেষ আপডেট: 18 January 2020 12:14
পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে সম্পর্কেও নিশ্চিত ভাবে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে শাবানার আজমির গাড়ির। সামনের অংশ অনেকটাই দুমড়ে-মুচড়ে গিয়েছে।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন জাভেদ আখতারও। তবে তিনি সুস্থই রয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবারই জাভেদ আখতারের ৭৫তম জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে আয়োজন ছিল বিলাসবহুল পার্টিরও। রেট্রো থিমের সেই পার্টিতে হাজির ছিলেন বিটাউনের চেনা পরিচিত অনেক তারকাই।
এদিন শাবানা আজমির দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিটাউনের তারকারা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
https://twitter.com/MamataOfficial/status/1218515749616017414