Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

এবারও ভক্তশূন্য রথযাত্রা পুরীতে, ভ্যাকসিনেশন ও করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে সেবায়েতদেরও

দ্য ওয়াল ব্যুরো: পুরীর রথযাত্রা নিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে ওড়িশা প্রশাসন। আগামী ১১ জুলাই রাত আটটা থেকেই পুরীতে কার্ফু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ রথযাত্রা উৎসবের একদিন আগে থেকেই শুরু হচ্ছে কার্ফু। ১৩ জুলাই রাত আটটা পর্যন্ত জারি থাকবে তা। করোন

এবারও ভক্তশূন্য রথযাত্রা পুরীতে, ভ্যাকসিনেশন ও করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে সেবায়েতদেরও

শেষ আপডেট: 10 July 2021 05:34

দ্য ওয়াল ব্যুরো: পুরীর রথযাত্রা নিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে ওড়িশা প্রশাসন। আগামী ১১ জুলাই রাত আটটা থেকেই পুরীতে কার্ফু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ রথযাত্রা উৎসবের একদিন আগে থেকেই শুরু হচ্ছে কার্ফু। ১৩ জুলাই রাত আটটা পর্যন্ত জারি থাকবে তা। করোনা  পরিস্থিতির কথা মাথায় রেখে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এ বছরও ভক্তবিহীন রথযাত্রা হচ্ছে পুরীতে। আগামী সোমবার অর্থাৎ ১২ জুলাই রথযাত্রা। ২০২০ সালে করোনা সংক্রমণের আগে প্রতিবছরই মহা ধূমধামে পালিত হতো অনুষ্ঠান। মন্দির প্রাঙ্গণ ঘিরে ভক্তদের ভিড় উপচে পড়ত। কিন্তু গত বছর থেকেই এই চেনা দৃশ্য দেখা যায়নি। এবারও তেমনটাই হবে। জানা গেছে, এবার কোনও ভক্তকে আসতে দেওয়া হবে না, কেবল ৩ হাজার সেবায়েত অংশ নেবেন অনুষ্ঠানে। এমনকি সেবায়েতদেরও অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পুরীর জগন্নাথ মন্দিরের অধিকর্তা অজয় জেনা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, গত বছরের মতো এবছরও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা। এবছর কোনও ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। যে সেবায়েতদের ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়া হয়ে গেছে এবং যাঁদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ আসবে, তাঁরাই একমাত্র রথের রশি টানতে পারবেন।

```