Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাটনায় বন্যার জলে দাঁড়িয়ে তরুণীর ফটোশ্যুট, সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক দিনের বন্যায় বিহারের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ২০টির উপর জেলা জলমগ্ন। রাজধানী পাটনার অবস্থাও খারাপ। মৃত্যুর সংখ্যা বাড়ছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে জলের মধ্যে দাঁড়িয়ে ফটোশ্যুট করলেন এক তরু

পাটনায় বন্যার জলে দাঁড়িয়ে তরুণীর ফটোশ্যুট, সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 1 October 2019 09:12

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক দিনের বন্যায় বিহারের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ২০টির উপর জেলা জলমগ্ন। রাজধানী পাটনার অবস্থাও খারাপ। মৃত্যুর সংখ্যা বাড়ছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে জলের মধ্যে দাঁড়িয়ে ফটোশ্যুট করলেন এক তরুণী। এই ফটোশ্যুটের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে সমালোচনা। সম্প্রতি পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ছাত্রী অদিতি সিং এই ফটোশ্যুট করেন। ছবিগুলি তোলেন সৌরভ অনুরাজ নামের এক যুবক। তিনিই ছবিগুলি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেন। সেখানে দেখা যাচ্ছে পাটনার রাস্তায় জলে দাঁড়িয়ে লাল রংয়ের একটি গাউন পরে ছবি তুলেছেন অদিতি। বেশ কিছু পোজে তাঁকে ছবি তুলতে দেখা যায়। https://www.instagram.com/p/B28OKTtDOb9/?utm_source=ig_web_copy_link এই ছবিগুলির ক্যাপশন দেওয়া হয় 'মারমেড ইন ডিজাস্টার' অর্থাৎ 'বিপর্যয়ের মধ্যে মৎস্যকন্যা'। তবে এই ছবি প্রকাশের সঙ্গে সবার জন্য একটি মেসেজও লেখেন সৌরভ। তিনি লেখেন, "এই ফটোশ্যুট করা হয়েছে পাটনার বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য। একে অন্যভাবে নেবেন না।" যদিও সৌরভের সেই মেসেজের কোনও প্রভাব নেটিজেনদের উপর পড়েনি। https://www.instagram.com/p/B28OB0ODkEB/?utm_source=ig_web_copy_link মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ছবি। শুরু হয় সমালোচনা। কেউ বলেন, 'যখন গোটা রাজ্যের অবস্থা খারাপ, তখন আপনারা ছবি তুলছেন। এর বদলে তো মানুষকে সাহায্য করলে কাজে দিত।' কেউ আবার বলেন, 'অদিতির পোজ ও মুখ দেখে তো মনে হচ্ছে না বন্যার পরিস্থিতি দেখানোর জন্য এই ছবি তোলা হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে নিজেদের কাজেই এই ছবি তোলা হয়েছে।' আবার অনেকে বলেন, 'বিপর্যয়কে এভাবে দেখানোর কোনও মানে হয় না। এতে কারও উপকার হয় না।' অবশ্য সবাই যে অদিতি ও সৌরভের বিরুদ্ধে কথা বলেছেন তা নয়। কেউ কেউ এই ছবিগুলিকে বেশ সুন্দর বলেও বর্ণনা করেছেন।  

```