Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

তক্তপোশে শুতে হবে, থাকবে ওয়েস্টার্ন টয়লেট, তিহাড়ে কী সুবিধে পাবেন চিদম্বরম, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো : আইএনএক্স মিডিয়া দুর্নিতি মামলায় অবশেষে প্রাক্তন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে

তক্তপোশে শুতে হবে, থাকবে ওয়েস্টার্ন টয়লেট, তিহাড়ে কী সুবিধে পাবেন চিদম্বরম, জেনে নিন

শেষ আপডেট: 5 September 2019 17:51

দ্য ওয়াল ব্যুরো : আইএনএক্স মিডিয়া দুর্নিতি মামলায় অবশেষে প্রাক্তন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে তিহাড়ের ৭ নম্বর জেলে রাখা হবে চিদম্বরমকে। এই একই জেলে রাখা হয়েছিল চিদম্বরমের ছেলে কার্তিকেও। সূত্রের খবর, জেলে কিছু কিছু ক্ষেত্রে চিদম্বরমের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু শোয়া, খাওয়া বা জামা-কাপড়ের ক্ষেত্রে বাকি কয়েদিদের মতোই নিয়ম বলবত রয়েছে তাঁর উপরেও। সাত নম্বর জেলের একটি আলাদা সেলে রাখা হবে চিদম্বরমকে। কারণ তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। ২১ অগস্ট চিদম্বরমকে সিবিআই গ্রেফতার করার পর থেকেই নাকি এই ব্যবস্থা শুরু করে দিয়েছিল তিহাড় জেল কর্তৃপক্ষ। জেলে চিদম্বরমের জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে তা একনজরে।
  • জেলের নিয়ম অনুযায়ী কয়েদিদের মাটিতেই শুতে হয়। কিন্তু বয়স্ক কয়েদিদের গদি ছাড়া তক্তপোশ দেওয়া হয়। চিদম্বরমকেও তক্তপোশ দেওয়া হবে ঘুমনোর জন্য। এ ছাড়া তাঁর সেলে ওয়েস্টার্ন টয়লেটের সুবিধাও থাকবে। দিল্লির স্বাচ্ছন্দ্যের জীবন থেকে তক্তপোশে শোয়া যে মোটেই প্রাক্তন অর্থমন্ত্রীর পক্ষে সহজ হবে না, তা বলছেন জেল আধিকারিকরা।
 
  • জেলের কয়েদিদের সাধারণত জেলের খাবারই দেওয়া হয়। এই খাবারের মধ্যে থাকে ডাল, সবজি, চার-পাঁচটা চাপাটি। কিন্তু চিদম্বরম যেহেতু দক্ষিণ ভারতীয় খাবার বেশি পছন্দ করেন, তাই তিনি চাইলে জেলের ক্যান্টিন থেকে খাবার আনিয়ে খেতে পারেন। কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চ-ডিনার জেলের সময় অনুযায়ীই করতে হবে তাঁকে।
 
  • জলের ক্ষেত্রে তিনি চাইলে জেলের রিজার্ভার থেকে খেতে পারেন। নইলে ক্যান্টিন থেকে মিনারেল ওয়াটার আনিয়েও খেতে পারেন।
 
  • জেলের কয়েদিরা সাধারণত বাড়ি থেকে পাঠানো পোশাক পরেন। প্রাক্তন অর্থমন্ত্রীর ক্ষেত্রেও এই একই নিয়ম থাকবে। এ ছাড়া অন্যান্য কয়েদিদের মতোই তিনি জেলের লাইব্রেরি ব্যবহার করতে পারেন। টেলিভিশন দেখার ব্যবস্থাও রয়েছে অন্য কয়েদিদের মতোই।
তবে সূত্রের খবর, গোয়েন্দা মারফত জানানো হয়েছে, মুম্বই হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে সব ব্যবস্থা চিদম্বরম নিয়েছিলেন, তার জন্য তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে। তাই দরকার পড়লে ৭ নম্বর জেল থেকে ১ নম্বর জেলে তাঁকে পাঠানো হতে পারে। কারণ এই জেলে তামিলনাড়ু স্পেশ্যাল পুলিশের অতিরিক্ত সুরক্ষা থাকে। এই জেলেই সাহারার মালিক সুব্রত রায় কিংবা ২জি স্পেকট্রাম মামলায় অভিযুক্ত সুরেশ কালমাডিকে রাখা হয়েছিল। এই জেলে ওয়ার্ডের সঙ্গেই রান্নাঘর রয়েছে। কিন্তু খাবার বা বাকি সব ব্যবস্থা সব জায়গায় এক বলেই জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

```