Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

যোগীরাজ্যে নিখোঁজ দলিত কিশোরীর টুকরো করা দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগ পরিবারের

দ্য ওয়াল ব্যুরোঃ ফের উত্তরপ্রদেশ। ফের দলিত কিশোরী। ফের জমি থেকে উদ্ধার দেহ। ফের ধর্ষণের অভিযোগ তুলল পরিবার। ফের নিশানায় যোগী আদিত্যনাথ সরকার। হাথরাসে দলিত তরুণীর ধর্ষণ ও তারপরে তার মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। দোষীদের কড়া শাস্তির দাবি জানানো

যোগীরাজ্যে নিখোঁজ দলিত কিশোরীর টুকরো করা দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগ পরিবারের

শেষ আপডেট: 4 October 2020 02:13

দ্য ওয়াল ব্যুরোঃ ফের উত্তরপ্রদেশ। ফের দলিত কিশোরী। ফের জমি থেকে উদ্ধার দেহ। ফের ধর্ষণের অভিযোগ তুলল পরিবার। ফের নিশানায় যোগী আদিত্যনাথ সরকার। হাথরাসে দলিত তরুণীর ধর্ষণ ও তারপরে তার মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। দোষীদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। তারমধ্যেই এবার ফের এক শিউড়ে দেওয়ার মতো ঘটনা সামনে এল। এক নিখোঁজ কিশোরীর টুকরো করা দেহ উদ্ধার হল জমি থেকে। তার পরিবারের অভিযোগ, ধর্ষণের পরে খুন করা হয়েছে তাদের মেয়েকে। জানা গিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল কানপুর দেহাত জেলার ওই কিশোরী। শনিবার গ্রামেরই একটা জমিতে তার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে সেখানে যায় পুলিশ। তারা দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেই ওই কিশোরীর আত্মীয় বলে জানা গিয়েছে। কানপুর দেহাতের পুলিশ সুপার কে কে চৌধরী জানিয়েছেন, “কিশোরীর বাবা বলেছেন তাঁদের সঙ্গে আত্মীয়দের জমি নিয়ে সমস্যা হচ্ছিল। তখনই অনেকবার তাঁর মেয়েকে খুন করার হুমকি দিয়েছিল তারা। তাই তাঁর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছি আমরা। তাদের জেরা করা হচ্ছে।” এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ একটি জমির প্রান্তে যাচ্ছেন। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কিশোরীর দেহের টুকরো। এই দৃশ্য দেখে বাড়ির লোকেরা ভেঙে পড়েছেন। এই ঘটনাতেও স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। এমনিতেই হাথরাসের ঘটনা নিয়ে চাপে যোগী সরকার। আম জনতা থেকে শুরু করে বিরোধী দল, সবাই বিজেপি সরকারের দিকেই আঙুল তুলছে। তারমধ্যে একের পর এক ঘটনা ঘটছে যোগীরাজ্যে। কখনও ভাদোহী, কখনও বলরামপুর, আবার কখনও কানপুর দেহাত। আর বেশিরভাগ ক্ষেত্রেই নিশানা করা হচ্ছে দলিত মেয়েদের। এই ঘটনায় বারবার উত্তরপ্রদেশের জাত-পাত নিয়ে দ্বন্দ্বের কথা সামনে আসছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ বলেছেন, তাঁর সরকার নারী সুরক্ষায় বদ্ধপরিকর। কিন্তু হাথরাসের ঘটনার পরে আরও অন্তত দুটি ঘটনা সামনে এসেছে, যেখানে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। আর এভাবে একের পর এক ঘটনা সামনে আসায় বিক্ষোভ আরও বাড়ছে যোগী প্রশাসনের উপর।

```