Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

যত বিরক্তিকর আলোচনা! ভোট হবে ভোটের মতো, রমজানের মতো রমজান : জাভেদ আখতার

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নির্বাচন কমিশন সাত দফায় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, রমজান মাসে ভোট দিতে সমস্যা হতে পারে মুসলিম ভোটারদের। এই দাবিকে একবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দ

যত বিরক্তিকর আলোচনা! ভোট হবে ভোটের মতো, রমজানের মতো রমজান : জাভেদ আখতার

শেষ আপডেট: 12 March 2019 09:45

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নির্বাচন কমিশন সাত দফায় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, রমজান মাসে ভোট দিতে সমস্যা হতে পারে মুসলিম ভোটারদের। এই দাবিকে একবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বিখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। বললেন, ভোটের সঙ্গে রমজানের কোনও সম্পর্কই নেই। সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে জাভেদ আখতার বলেন, "রমজান ও ভোট নিয়ে এই পুরো আলোচনাটাই আমার খুব বিরক্তিকর লেগেছে। এটা গণতন্ত্রের একটি বিকৃত রূপ, যেটা আমার মতে বীভৎস, বিরক্তিকর ও অসহনীয়।" তিনি আরও বলেন, "আমার মনে হয় না এই ব্যাপারে নির্বাচন কমিশনের দ্বিতীয়বার ভাবার কিছু আছে।" https://twitter.com/Javedakhtarjadu/status/1105174534909452294 এর আগে জাভেদের সুরেই নিজের বক্তব্য রেখেছেন হায়দরাবাদের সাংসদ তথা অল ইন্ডিয়া ইত্তেহাদ উল মুসলিমেন নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, “এঁরা কী যা তা বলছে! অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে। এর কোনও মানে নেই।” তাঁর কথায়, “রাজনৈতিক দলগুলিকে বলবো, দয়া করে মুসলিম সমাজ ও রমজানকে রাজনীতির জন্য ব্যবহার করবেন না।” হায়দরবাদের এই প্রবীণ সংখ্যালঘু সাংসদ আরও বলেন, “মুসলিমরা অবশ্যই রমজান মাস পালন করবেন। কিন্তু একই সঙ্গে সাধারণ জীবনযাপনও করবেন। অফিস যাবেন, কাজে বেরোবেন। এমনকি গরিব মুসলিমরাও তাই করবেন। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, রমজান মাসের মধ্যে ভোট হলে মুসলিমদের ভোট দেওয়ার হার বেড়ে যাবে। আর ওই সময় পার্থিব কাজকর্ম কমই করেন মুসলিমরা।” রবিবার ভোট ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাত দফার এই নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সম্মান করি। আমরা তাঁদের বিরুদ্ধে কিছু বলছি না। কিন্তু এই সাত দফায় নির্বাচন হওয়ার ফলে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশের সংখ্যালঘু ভোটাররা সমস্যায় পড়বেন। কারণ এই নির্বাচন চলাকালীনই রমজান মাস চলবে। ফলে যাঁরা রমজান পালন করবেন, তাঁদের ভোট দিতে সমস্যা হবে।" এমনকী বিজেপির দিকে আঙুল তুলে ববি বলেন, "বিজেপি চায় না, সংখ্যালঘু ভোটাররা ভোট দিতে পারেন।" রবিবার দিল্লিতে বিজ্ঞানভবনে সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ঘোষণা করেন, এ বার সাত দফায় নির্বাচন হবে। এই দফাগুলি হলো, ১১ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। ভোট গণনা হবে ২৩ মে। এ বছর ৫ মে থেকে সম্ভবত শুরু হতে চলেছে রমজান। যদিও তার দিনক্ষণ ঘোষণা হবে চাঁদ দেখার পরেই।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/pm-modi-likely-to-stick-with-varanasi-say-sources-amid-buzz-about-puri/

```