Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

অভিনেত্রী খুশবু সুন্দর যোগ দিতে পারেন বিজেপিতে, তামিলনাড়ুর ভোটের আগে ধাক্কা কংগ্রেসে

দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের আগে বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস! অভিনেত্রী খুশবু সুন্দর যোগ দিতে পারেন বিজেপিতে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে দিল্লিতে। রবিবার রাতে দিল্লিতে পৌঁছেছেন খুশবু। যদিও জনপ্রিয় তামিল অভিনেত্রী গেরুয়া শিবিরে যোগ দেওয়া বা

অভিনেত্রী খুশবু সুন্দর যোগ দিতে পারেন বিজেপিতে, তামিলনাড়ুর ভোটের আগে ধাক্কা কংগ্রেসে

শেষ আপডেট: 12 October 2020 05:00

দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের আগে বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস! অভিনেত্রী খুশবু সুন্দর যোগ দিতে পারেন বিজেপিতে। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে দিল্লিতে। রবিবার রাতে দিল্লিতে পৌঁছেছেন খুশবু। যদিও জনপ্রিয় তামিল অভিনেত্রী গেরুয়া শিবিরে যোগ দেওয়া বা কংগ্রেস ছাড়ার বিষয়ে মুখ খোলেননি। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমি এখনও কংগ্রেসেই রয়েছি। তামিলনাড়ু রাজ্য বিজেপি অবশ্য ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। নাম না বললেও দক্ষিণের রাজ্যটির বিজেপি নেতারা বলছেন, একজন বড় তারকা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন শিগগির। তামিলনাড়ুর বিজেপি নেতাদের এ হেন মন্তব্য এবং খুশবু সুন্দরের দিল্লি পৌঁছে যাওয়া দেখে অনেকেই মিলিয়ে দেখতে চাইছেন। খুশবু সুন্দর তামিলনাড়ুর অন্যতম স্টার। তাঁর নামে মন্দিরও বানিয়েছে ভক্তরা। তবে রাজনীতিতে যোগ দিয়েছিলেন প্রায় এক দশক আগে। ২০১০ সালে ডিএমকেতে যোগ দেন তিনি। তখন তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। এরপর ২০১১-র ভোটে এআইডিএমকে ক্ষমতায় আসে। ঠিক চার বছর পর দ্রাবিড় দল ছেড়ে দেন এই অভিনেত্রী। ২০১৪-তে যোগ দেন কংগ্রেসে। সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর কংগ্রেসে যোগ দিয়ে খুশবু বলেছিলেন, এবার মনে হচ্ছে আমি ঘরে ফিরলাম। অনেকের মতে খুশবু চেয়েছিলেন ২০১৯-এর লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করুক কংগ্রেস। কিন্তু তা না হওয়াতেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। কংগ্রেসে থাকার সময়েই তাঁর একটি ভয়েস মেসেজ ফাঁস হওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। পরে ক্ষমাও চান। অনেকের মতে, দক্ষিণের রাজনীতিতে বরাবরই সেলুলয়েডের লোকজনের জনপ্রিয়তা রয়েছে। খুশবুর যে ভক্তরা রয়েছেন তাঁরাও চান তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে। সেদিক থেকে একুশের ভোটের আগে সত্যিই যদি এই অভিনেত্রী বিজেপিতে যোগ দেন তাহলে কংগ্রেসের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে।

```