Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

টাটা সনসে সাইরাস মিস্ত্রির পুনর্বহালে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: টাটা সনসের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রির পুনর্বহালের যে রায় দিয়েছিল ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্য

টাটা সনসে সাইরাস মিস্ত্রির পুনর্বহালে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 10 January 2020 08:00

দ্য ওয়াল ব্যুরো: টাটা সনসের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রির পুনর্বহালের যে রায় দিয়েছিল ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রতন টাটা। শুক্রবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএস বোবদে বলেছেন, “ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছে তাতে ভ্রান্তি থাকলেও থাকতে পারে। ওই নির্দেশ খতিয়ে দেখা প্রয়োজন।” তিন বছর আগে টাটা সনসের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় শিল্পপতি সাইরাস মিস্ত্রিকে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল গত ১৮ ডিসেম্বর তাঁকে ফের টাটা সনসের এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদটি ফিরিয়ে দেয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে রতন টাটার পক্ষ থেকে আবেদন জানানো হয়, সাইরাস মিস্ত্রিকে আগের পদে ফিরিয়ে দেওয়া চলবে না। ট্রাইব্যুনালের রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করতে হবে। আদালত এদিন তাতে স্থগিতাদেশ দিল। সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পর টাটা সনসের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হন রতন টাটা। ট্রাইব্যুনালের দুই বিচারকের প্যানেল বলেছিল, সাইরাস মিস্ত্রির ওপরে অত্যাচার করেছেন চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। টাটা সনসকে যেভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছে, তা বেআইনি। টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে বিতাড়িত হওয়ার পরে সাইরাস মিস্ত্রি আদালতের যান। গত জুলাই মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল বলে, টাটা সনসের বোর্ড তাদের এক্সিকিউটিভ চেয়ারম্যানকে সরানোর ক্ষমতা রাখে। বোর্ডের সদস্যরা সাইরাসের ওপরে আস্থা হারিয়ে ফেলেছিলেন। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কিছু করার নেই। সাইরাস মিস্ত্রি এখন শাপুরজি পালোনজি অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদে আছেন। ২০০৬ সালে তিনি টাটা সনসের বোর্ডে যোগ দেন। ২০১১ সালের নভেম্বরে সংস্থার ডেপুটি চেয়ারম্যান হন।

```