Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আবাসন প্রকল্পে দুর্নীতি, ১০০ কোটি টাকা জরিমানা, সাত বছরের জেল শিবসেনা নেতার

দ্য ওয়াল ব্যুরো : আবাসন দুর্নীতির মামলায় ৪৮ জনকে দোষী সাব্যস্ত করল মহারাষ্ট্রের এক জেলা আদালত। তার মধ্যে মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী তথা শিবসেনা নেতাকে ১০০ কোটি টাকা জরিমানা ও সাত বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত। মহারাষ্ট্রের 'ঘরকূল' আব

আবাসন প্রকল্পে দুর্নীতি, ১০০ কোটি টাকা জরিমানা, সাত বছরের জেল শিবসেনা নেতার

শেষ আপডেট: 31 August 2019 17:57

দ্য ওয়াল ব্যুরো : আবাসন দুর্নীতির মামলায় ৪৮ জনকে দোষী সাব্যস্ত করল মহারাষ্ট্রের এক জেলা আদালত। তার মধ্যে মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী তথা শিবসেনা নেতাকে ১০০ কোটি টাকা জরিমানা ও সাত বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত। মহারাষ্ট্রের 'ঘরকূল' আবাসন দুর্নীতিতে নাম জড়িয়েছিল শিবসেনা নেতা সুরেশ জৈন, এনসিপি নেতা গুলাবারো দেওকর সহ ৪৮ জনের। শনিবার মহারাষ্ট্রের ধুলে জেলা আদালতের বিশেষ বিচারক সৃষ্টি নীলকণ্ঠ এই নির্দেশ দেন। সুরেশ জৈনকে ১০০ কোটি টাকার জরিমানা ও সাত বছরের জেল ছাড়াও গুলাবারো দেওকর সহ পাঁচজনকে পাঁচ বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৪৬ জনকেও তিন থেকে চার বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। সুরেশ ও গুলাবারো ছাড়া বাকি অভিযুক্তদের মধ্যে অনেকেই মিউনিসিপ্যাল কাউন্সিলর ছিলেন। এই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই ৪৮ জনকে হেফাজতে নেয় পুলিশ। ২০১২ সালের মার্চ মাসে ২৯ কোটি টাকার আবাসন দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন শিবসেনা নেতা সুরেশ জৈন। ১৯৯০-এর দশকে এই দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় মন্ত্রী ছিলেন সুরেশ। এক বছর জেলও খাটেন তিনি। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি। অন্য অভিযুক্ত এনসিপি নেতা গুলাবারো দেওকরকে ২০১২ সালের মে মাসে গ্রেফতার করা হয়। জামিনের আগে তিন বছর জেল খাটেন তিনিও। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জলগাঁও মিউনিসিপ্যাল কাউন্সিলের কাউন্সিলর ছিলেন গুলাবারো। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২৯ কোটি টাকা নিয়ে এক প্রোমোটার সংস্থাকে সুবিধে করে দিয়েছিলেন তাঁরা। ২০০৬ সালে জলগাঁও-এর মিউনিসিপ্যাল কমিশনার প্রবীণ গেদাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যে পাঁচ হাজার বাড়ি তৈরি করার কথা ছিল, তার মধ্যে মাত্র দেড় হাজার করা হয়েছিল। এই দুর্নীতিতেই অভিযুক্ত হয়েছিলেন এই ৪৮ জন।

```