Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বড় ঘোষণা জিও-র, এ বার সব সুবিধা এক প্যাকেজেই

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি নিজেদের পরিষেবায় একাধিক বদল ঘটিয়েছে জিও। আনলিমিটেড পরিষেবায় অনেক বদল নিয়ে এসেছে। বদলেছে ডেটা প্ল্যানও। এ বার ফের বদল আনল জিও। এখন থেকে এক প্যাকেজেই জিও গ্রাহকরা পেয়ে যাবেন সব সুবিধা। বর্তমানে জিও থেকে জিও আনলিমিট

বড় ঘোষণা জিও-র, এ বার সব সুবিধা এক প্যাকেজেই

শেষ আপডেট: 21 October 2019 14:08

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি নিজেদের পরিষেবায় একাধিক বদল ঘটিয়েছে জিও। আনলিমিটেড পরিষেবায় অনেক বদল নিয়ে এসেছে। বদলেছে ডেটা প্ল্যানও। এ বার ফের বদল আনল জিও। এখন থেকে এক প্যাকেজেই জিও গ্রাহকরা পেয়ে যাবেন সব সুবিধা। বর্তমানে জিও থেকে জিও আনলিমিটেড ফোন করা গেলেও জিও থেকে অন্য পরিষেবার নম্বরে ফোন করতে হলে মিনিটে ৬ পয়সা করে দিতে হচ্ছে। তার জন্য আলাদা করে রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের। সেই সমস্যা মেটাতেই নিজেদের প্যাকেজে বদল এনেছে জিও। এ বার থেকে মাসে ২২২ টাকার প্যাকেজ রিচার্জ করলেই তাতে সব সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জে জিও থেকে জিও আনলিমিটেড কল ছাড়া আনলিমিটেড মেসেজ পরিষেবা, প্রতিদিন ২ জিবি করে ৪জি ডেটা ও অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ফোন করার সুবিধা পাওয়া যাবে। আলাদা করে কিছু রিচার্জ করতে হবে না। এই ভ্যালিডিটি থাকাবে ২৮ দিন। জিও-র তরফে জানানো হয়েছে মাস বাড়ার সঙ্গে সঙ্গেই ১১১ টাকা করে পরিষেবার খরচ বাড়বে। অর্থাৎ ৫৬ দিনের জন্য এই পরিষেবা পেতে গেল ৩৩৩ টাকা দিতে হবে। ৮৪ দিন এই পরিষেবা পেতে গেলে ৪৪৪ টাকা দিতে হবে। যদি আপনি জিও-র ২ জিবি ৪জি ডেটার গ্রাহক হন তাহলে আগে এই পরিষেবা পেতে আপনাকে ৪৪৮ টাকা খরচ করতে হত। আর দু'মাসের ক্ষেত্রে এই পরিষেবা আগে পেতে গেলে খরচ করতে হলে ৩৯৬ টাকা। এ বার থেকে ৩৩৩ টাকাতেই সেই পরিষেবা পাওয়া যাবে।

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা….


```