Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

টানা ১১ মাস কমল গাড়ি বিক্রি, সেপ্টেম্বরে ধস ২৩.৭ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো: অভুতপূর্ব মন্দার কবলে পড়েছে গাড়ি শিল্প। টানা ১১ মাস ধরে কমল যাত্রীবাহী গাড়ি বিক্রির পরিমাণ। সম্প্রতি প্রকাশ হওয়া এক পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর মাসে গাড়ি বিক্রি কমেছে ২৩.৭ শতাংশ। বিভিন্ন গাড়ি কোম্পানির বড় এক্সিকিউটিভরা বল

টানা ১১ মাস কমল গাড়ি বিক্রি, সেপ্টেম্বরে ধস ২৩.৭ শতাংশ

শেষ আপডেট: 11 October 2019 07:27

দ্য ওয়াল ব্যুরো: অভুতপূর্ব মন্দার কবলে পড়েছে গাড়ি শিল্প। টানা ১১ মাস ধরে কমল যাত্রীবাহী গাড়ি বিক্রির পরিমাণ। সম্প্রতি প্রকাশ হওয়া এক পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর মাসে গাড়ি বিক্রি কমেছে ২৩.৭ শতাংশ। বিভিন্ন গাড়ি কোম্পানির বড় এক্সিকিউটিভরা বলছেন, অতীতে গাড়ি ও মোটর সাইকেলের বিক্রি কখনও এত কমেছে কিনা সন্দেহ। এর ফলে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি কারখানা। কয়েকটি কারখানায় শিফট কমিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমিয়ে ফেলা হয়েছে কর্মীর সংখ্যা। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-এর তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে সেপ্টেম্বর মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রির সংখ্যা কমেছে ২ লক্ষ ২৩ হাজার ৩১৭ ইউনিট। অন্যদিকে যাত্রীবাহী চারচাকা গাড়ির বিক্রি কমেছে ৩৩.৪ শতাংশ অর্থাৎ ১ লক্ষ ৩১ হাজার ২৮১ ইউনিট। এই পরিসংখ্যান যথেষ্ট শঙ্কার, এমনটাই জানাচ্ছেন অর্থনীতিবীদরা। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

সুন্দরবনের  দুটি দ্বীপ, ভূমি হারানো মানুষ

গাড়ি শিল্পের কর্তারা স্থির করেছেন, তাঁদের শিল্পকে চাঙ্গা করার জন্য সরকারের কাছে কর কমানোর দাবি জানানো হবে। সেই সঙ্গে গাড়ির ডিলার ও ক্রেতারা যাতে সহজ শর্তে ঋণ পান, তারও ব্যবস্থা করতে বলা হবে। অবশ্য এতেও গাড়ি শিল্প মন্দার হাত থেকে রক্ষা পাবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে। অস্থায়ী ভিত্তিতে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের ওপরেই ছাঁটাইয়ের কোপ পড়েছে বেশি। পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে গাড়ি শিল্পে মন্দা। দেশের মোট জাতীয় উৎপাদনের সাত শতাংশ গাড়ি শিল্প থেকে আসে। যাত্রীবাহী গাড়ির বিক্রি টানা ১১ মাস ধরে কমেছে। এর ফলে আগামীদিনে আরও অনেকে ছাঁটাই হতে পারে। এর গুরুতর প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। সারা দেশে এখন সাড়ে তিন কোটি মানুষ গাড়ি শিল্পে যুক্ত আছেন। কীভাবে এই সমস্যা মোকাবিলা করা যায় সেই চিন্তাতেই রয়েছেন অর্থনীতিবীদরা। আরও পড়ুন https://www.four.suk.1wp.in/opinion-column-suparna-pathak-on-slowdown-in-automobile-industry/

```