Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

নিয়ম মেনে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ষাঁড়! ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: দেশের নয়া ট্রাফিক নিয়ম নিয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে সর্বত্র। একটু এদিক-ওদিক হলেই আর দেখতে হবে না। হাজার কাকুতি-মিনতিতেও মিলবে না ছাড়। নিয়ম ভাঙলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। সম্প্রতি ট্রাফিক রুলের ঠ্যালায় নানান আজব কাণ্ড-

নিয়ম মেনে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ষাঁড়! ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 9 October 2019 08:46

দ্য ওয়াল ব্যুরো: দেশের নয়া ট্রাফিক নিয়ম নিয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে সর্বত্র। একটু এদিক-ওদিক হলেই আর দেখতে হবে না। হাজার কাকুতি-মিনতিতেও মিলবে না ছাড়। নিয়ম ভাঙলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। সম্প্রতি ট্রাফিক রুলের ঠ্যালায় নানান আজব কাণ্ড-কারখানা দেখা গিয়েছে বিভিন্ন শহরে। হেলমেটের মধ্যে সব নথিপত্র আঠা দিয়ে সেঁটে রাখার মতো কাণ্ডও ঘটিয়েছেন গুজরাতের ভদোদরার এক ব্যক্তি। তবে মানুষের পাশাপাশি জীবজন্তুরাও যে এ বার ট্রাফিক নিয়ম মেনে চলছে সম্প্রতি সামনে এল তেমনই এক দৃশ্য। https://twitter.com/i/status/1180749551046520832 টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন প্রীতি জিন্টা। সেখানে দেখা গিয়েছে, বেশ জমজমাট একটি রাস্তা। সিগনালে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি। আচমকাই নজরে এল একটি ষাঁড়। একটি অটোর পাশে দিব্যি দাঁড়িয়ে রয়েছে সে। মাঝে মাঝে মাথা নাড়াচ্ছে বটে। তবে শিং উঁচিয়ে তেড়ে যাওয়ার মতো কোনও বাসনা নেই তার। বরং শান্ত ভাবেই দাঁড়িয়ে অপেক্ষা করছে সিগনাল খোলার।  ষাঁড়ের কাণ্ড দেখে অবাক হয়েছেন অনেকেই। ভিডিও শেয়ার করে প্রীতি নিজেও লিখেছেন, একে দেখা শেখা উচিত কী ভাবে ট্রাফিক রুল মেনে চলতে হয়। তারপর খানিক রসিকতার সঙ্গেই প্রীতি লিখেছেন, মানুষের কথা ভুলে যান, এ দেশে জীবজন্তুরাও ট্রাফিক নিয়ম মেনে রাস্তাঘাটে চলাফেরা করে। ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও। ষাঁড়ের 'সিভিক সেন্স' দেখে তাজ্জব হয়েছে নেট দুনিয়া।

```