
শেষ আপডেট: 1 February 2020 10:30
এর আগে ২০০৩ সালের বাজেট বক্তৃতায় তৎকালীন অটলবিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বাজেট পেশ করতে সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ১৩ মিনিট। যদিও তখন রেল বাজেট ও সাধারণ বাজেট আলাদা করে পেশ হতো। কিন্তু এখন গোটাটাই একটা বাজেট। রেল বাজেট আর আগের মতো আলাদা দিনে পেশ হয় না। তাতে গত বছর চার মিনিট বেশি বলে রেকর্ড গড়েছিলেন নির্মলা। এদিন আরও ২৪ মিনিট বেশি সময় নিলেন তিনি।
ঠায় দাঁড়িয়ে বাজেট পেশ করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। অনেক অর্থমন্ত্রীকেই দেখা গিয়েছে মিনিট চল্লিশ পাতা উল্টে উল্টে পড়ে যাওয়ার পর কখনও বসে পড়তেন বা কখনও সামনে রাখা সামনে রাখা জলের গ্লাসে চুমুক দিয়েছেন। কিন্তু নির্মলার সেসব বালাই নেই। এমনিতে তাঁর ফিটনেস নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা নেই। এত ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে হাঁটেন। নির্দিষ্ট খাদ্যাভ্যাসের বাইরে প্রায় মুখেই তোলেন না কিছু। অনেকে দেখে বলছেন, এই জন্যই বোধহয় অর্থমন্ত্রীর এই স্ট্যামিনা।
বাজেট বক্তৃতার মাঝে কাশ্মীরের বরাদ্দ ঘোষণার সময়ে বা স্বাস্থ্য প্রকল্প ঘোষণার সময়ে বিরোধীরা হট্টগোল জুড়ে দেয়। কিন্তু তাতেও থামেননি এই দক্ষিণী নেত্রী। যদিও তাঁর এই দীর্ঘতম বক্তৃতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতাও করছেন অনেকে। কেউ কেউ লিখছেন, বলিউডের সিনেমার থেকেও বড় বাজেট বক্তৃতা করেছেন অর্থমন্ত্রী।