Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বাজেট ২০১৯: বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন, ঘোষণা অর্থমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন। এর আগে সর্বোচ্চ ১০ টাকার কয়েনেরই চল ছিল তবে এ বার কয়েন রূপে আসছে নতুন ২০ টাকা। শুক্রবার লোকসভায় বাজেট অধিবেশনে এ কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে কেবল ২০ টাকার কয়েনই নয়, চালু

বাজেট ২০১৯: বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন, ঘোষণা অর্থমন্ত্রীর

শেষ আপডেট: 5 July 2019 10:08

দ্য ওয়াল ব্যুরো: বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন। এর আগে সর্বোচ্চ ১০ টাকার কয়েনেরই চল ছিল তবে এ বার কয়েন রূপে আসছে নতুন ২০ টাকা। শুক্রবার লোকসভায় বাজেট অধিবেশনে এ কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে কেবল ২০ টাকার কয়েনই নয়, চালু হবে ১ , ২, ৫ এবং ১০ টাকারও নতুন কয়েন। মোদী জমানায় বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে নোটের আদল। নোটবাতিলের পর মোদী সরকারই প্রথম চালু করেছিল ২০০০ টাকার নোট। এ ছাড়াও দশ, পঞ্চাশ, দু'শো, একশ এবং পাঁচশো টাকার নতুন নোটের প্রচলনও হয়েছে মোদী জমানাতেই। কদিন আগে শোনা গিয়েছে হলদেটে-সবুজ রংয়ের নতুন কুড়ি টাকার নোটও বাজারে আসতে চলছে। এরপরেই এক আরও এক নতুন খবর। এই প্রথম ভারতের বাজারে চল হতে চলেছে ২০ টাকার কয়েন। জানা গিয়েছে, greenish yellow- রংয়ের কুড়ি টাকার নোটে থাকতে চলেছে ইলোরা গুহার ছবি। সঙ্গে থাকবে নানা ধরণের ডিজাইন এবং নানান জিওমেট্রিক প্যাটার্ন। এ ছাড়াও পুরনো নোটের মতো নতুন ২০ টাকার নোটেও থাকবে মহাত্মা গান্ধীর ছবি। সঙ্গে দেবনাগরী হরফেও লেখা হবে কুড়ি টাকা। নোটের উপর যেখানে সংখ্যায় ২০ টাকা লেখা হবে তার পাশেই থাকবে অশোকস্তম্ভ-এর চিত্র। এ ছাড়াও থাকবে গান্ধীজির চশমার প্রতীক। এবং তার মধ্যে লেখা থাকবে স্বচ্ছ ভারত মিশনের স্লোগান। থাকবে আরবিআই-এর নতুন গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষর। তবে নতুন ২০ টাকার নোটের আদল কেমন হবে তা জানা গেলেও কয়েনের কোনও বিশেষ চেহারা বা ডিজাইন হবে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।

```