Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ভুয়ো খবর, দেশবিরোধী মন্তব্য আটকাতে নতুন আইন, সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চাইল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় বিধিনিষেধ আনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চাইল কেন্দ্র। এই তিন মাসের মধ্যেই উস্কানিমূলক কথা, ভুয়ো খবর, অশালীন পোস্ট, দেশবিরোধী মন্তব্যের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কী কী বিধিনিষেধ আনা হবে সে বি

ভুয়ো খবর, দেশবিরোধী মন্তব্য আটকাতে নতুন আইন, সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চাইল কেন্দ্র

শেষ আপডেট: 21 October 2019 15:07

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় বিধিনিষেধ আনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চাইল কেন্দ্র। এই তিন মাসের মধ্যেই উস্কানিমূলক কথা, ভুয়ো খবর, অশালীন পোস্ট, দেশবিরোধী মন্তব্যের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কী কী বিধিনিষেধ আনা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রকে। সোমবার দেশের শীর্ষ আদালতে একটি হলফনামা জমা দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্র। এই হলফনামায় বলা হয়েছে গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্টের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। তাই দেশের সুরক্ষার কথা মাথায় রেখে কড়া নিয়ম আনতে হবে বলেই এই সময় চাওয়া হয়েছে। হলফনামায় বলা হয়েছে, "এক দিকে প্রযুক্তির উন্নতির ফলে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অন্যদিকে ভুয়ো খবর অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে। দেশের গণতন্ত্র নষ্ট করার ক্ষেত্রে দিন দিন একটা ব্যবহার্য মাধ্যম হয়ে উঠছে ইন্টারনেট। তাই মানুষের মৌলিক অধিকার, দেশের সার্বভৌমত্ব, সাম্য ও সুরক্ষা রক্ষার জন্য অনেক বাধানিষেধ আনতে হবে। তিন মাসের মধ্যেই এই নিয়মকানুন ঠিক করে ফেলবে কেন্দ্র।" গত মাসে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিন সপ্তাহের সময় দিয়েছিল। এই সময়ের মধ্যে 'দেশের সার্বভৌমত্ব, মানবাধিকার ও অনৈতিক কাজ' বন্ধ করার জন্য যে নিয়ম আনতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ২৪ সেপ্টেম্বর এই বিষয়ে শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্ত গভীর চিন্তা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, "প্রযুক্তির যেভাবে উন্নতি হচ্ছে তা একদিকে খুব ভয়াবহ। আমি ইন্টারনেটে দেখেছি কোথায় একে ৪৭ কিনতে পারব তাও লেখা রয়েছে।" বেশ কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর চেষ্টার একাধিক ঘটনা সামনে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই কাজ করা হচ্ছে। এমনকি জঙ্গিরাও আজকাল হোয়াটসঅ্যাপের ব্যবহার করছে যোগাযোগের জন্য। তাই সুপ্রিম কোর্ট জানিয়েছে দেশের সুরক্ষার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিছু বিধিনিষেধ আনতে হবে। সেই নির্দেশই দেওয়া হয়েছে কেন্দ্রকে।

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা….


```