Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সতী, বাল্যবিবাহের মতো তিন তালাকও মহিলাদের সম্মানের বিরুদ্ধে, তাই বন্ধ করেছি: মোদী

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহে কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস ছাড়াও আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ঘোষণা করা হয়েছে। এ বার থেকে কেউ তিন তালাক দিলে তার বিরুদ্ধে অভিযোগ করা হলে ব্যবস্থা নেবে পুল

সতী, বাল্যবিবাহের মতো তিন তালাকও মহিলাদের সম্মানের বিরুদ্ধে, তাই বন্ধ করেছি: মোদী

শেষ আপডেট: 15 August 2019 05:21

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহে কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস ছাড়াও আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ঘোষণা করা হয়েছে। এ বার থেকে কেউ তিন তালাক দিলে তার বিরুদ্ধে অভিযোগ করা হলে ব্যবস্থা নেবে পুলিশ। এই সিদ্ধান্ত যে ভারতের মুসলিম বোনেদের সুরক্ষার জন্য নেওয়া, তা এ দিন লালকেল্লার মঞ্চ থেকে আরেকবার জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গের পরেই তিন তালাকের প্রসঙ্গে আসেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র এই তিন তালাক বেআইনি ঘোষণা করে আরও একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র আমাদের মুসলিম বোনেদের কথা মাথায় রেখেই নেওয়া। মোদী বলেন, "আগে তো সতী প্রথা ছিল, বাল্যবিবাহ ছিল। যদি সেগুলো বাতিল করা সম্ভব হয়, তাহলে তিন তালাক কেন হবে না। এটাও আমাদের মুসলিম বোনেদের উপর অত্যাচার করার একটা নিয়ম। তাই এই নিয়ম বাতিল করা হয়েছে। মুসলিম বোনেরা এখন অনেক বেশি সুরক্ষিত। তাঁদের অধিকার রক্ষায় আমরা তৎপর।" রাখির আগেই বারাণসীর কিছু মুসলিম মহিলা রাখি বানিয়ে পাঠিয়েছে মোদীকে। প্রতি বছরই তাঁরা মোদীকে এই রাখি পাঠান। কিন্তু এ বার তিন তালাক বেআইনি ঘোষণা করায় সেই আনন্দ যেন কয়েক গুণ বেশি। তিন তালাক প্রথা বেআইনি ঘোষণা করার জন্য বেশ কিছু মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এতে প্রবল আপত্তি জানিয়েছিল বেশ কিছু মুসলিম সংগঠন। তাঁদের বক্তব্য ছিল, ধর্মের মধ্যে যেন কোনও আইন, নিয়ম না ঢোকে। কিন্তু তারপরেও এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তারপরেই কেন্দ্র বিল পাস করে তিন তালাককে বেআইনি ঘোষণা করে দেয়।

```