Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

গো-মাতাদের জন্য 'গোকুল যোজনা'তে ৭৫০ কোটি টাকা, বাজেটে ঘোষণা মোদী সরকারের

দ্য ওয়াল ব্যুরো: উনিশের লোকসভা নির্বাচনের আগে বাজেটে গো-মাতাদের সুরক্ষার জন্য বড় ঘোষণা করল মোদী সরকার। শুক্রবার সংসদে দাঁড়িয়ে পীযুষ গোয়েল বাজেট পেশ করার সময় ঘোষণা করেন, গত কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে যে গো-হত্যা ও তার ফলে সংঘর্ষের ঘটনা

গো-মাতাদের জন্য 'গোকুল যোজনা'তে ৭৫০ কোটি টাকা, বাজেটে ঘোষণা মোদী সরকারের

শেষ আপডেট: 1 February 2019 06:36

দ্য ওয়াল ব্যুরো: উনিশের লোকসভা নির্বাচনের আগে বাজেটে গো-মাতাদের সুরক্ষার জন্য বড় ঘোষণা করল মোদী সরকার। শুক্রবার সংসদে দাঁড়িয়ে পীযুষ গোয়েল বাজেট পেশ করার সময় ঘোষণা করেন, গত কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে যে গো-হত্যা ও তার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। আর তাই দেশে গো-মাতাদের রক্ষা করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এই উদ্যোগ হিসেবে দেশজুড়ে গো-মাতাদের রক্ষা করার জন্য 'রাষ্ট্রীয় গোকুল যোজনা' পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এই পরিকল্পনায় শুধুমাত্র এই বছরের জন্য ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এ ছাড়াও রাষ্ট্রীয় কামধেনু আয়োগের কথাও ঘোষণা করা হয়েছে শুক্রবারের বাজেটে। এই পরিকল্পনা গো-মাতাদের রক্ষা করা ও তাদের দেখভাল করার জন্য নেওয়া হয়েছে। উৎপাদন বাড়ানোর দিকেও লক্ষ্য রাখা হবে এই পরিকল্পনার মাধ্যমে। এ ছাড়াও পশুপালনের কাজে যাঁরা যুক্ত, তাঁদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গত কয়েক মাসে উত্তরপ্রদেশের বুলন্দশহর-সহ বিভিন্ন এলাকাতে গো-হত্যার বেশ কিছু অভিযোগ আসে। এই গো-হত্যাকে কেন্দ্র করে সংঘর্ষও হয়। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর গো-রক্ষার বিষয়ে বেশ কিছু ঘোষণা করেন। কিন্তু তারপরেও গো-হত্যার ঘটনা নিয়ে মাঝে মধ্যেই পরিস্থিতি অশান্ত হয়ে উঠছিল। তাই বাজেটে গো-মাতাদের রক্ষার জন্য ঘোষণা হবে, এই আশায় ছিলেন পশুপালকরা। পর্যবেক্ষকদের মতে, গো-রক্ষার জন্য বেশ বড় পরিমাণ টাকা বাজেটে বরাদ্দ করেছে মোদী সরকার। পরিকল্পনা করা হয়েছে, যাতে আরও বেশি পরিমাণ উৎপাদন বাড়ানো যায়। তাহলে দুধ ও দুগ্ধজাত দ্রব্য বিক্রি ও রফতানি করে তা দেশের অর্থনীতির ক্ষেত্রেও লাভবান হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/2019/02/news-national-highlights-of-budget-2019/

```