Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

কাশ্মীরে সেনাবাহিনীর উপর জঙ্গিদের গুলিবৃষ্টি, পাল্টা জবাব নিরাপত্তাবাহিনীর, খতম এক জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। রবিবার সকালে ভারতীয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়ায় বুদগাঁও জেলায়। সেনাবাহিনী সূত্রে খবর, রুটিন তল্লাশিতে চলছিল এ দিন সকালে। বুদগাঁওয়ের একটি গ্রামে

কাশ্মীরে সেনাবাহিনীর উপর জঙ্গিদের গুলিবৃষ্টি, পাল্টা জবাব নিরাপত্তাবাহিনীর, খতম এক জঙ্গি

শেষ আপডেট: 30 June 2019 06:53

দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। রবিবার সকালে ভারতীয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়ায় বুদগাঁও জেলায়। সেনাবাহিনী সূত্রে খবর, রুটিন তল্লাশিতে চলছিল এ দিন সকালে। বুদগাঁওয়ের একটি গ্রামে ঢুকতেই নিরাপত্তাবাহিনীর উপর গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনারাও। সেনাবাহিনী জানিয়েছে, এ দিনের এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে। তার দেহ উদ্ধার করা হয়েছে। অত্যাধুনিক বেশ কিছু অস্ত্র এবং পাক জঙ্গি সংগঠনের পরিচয়পত্র মিলেছে নিহত জঙ্গির দেহের পাশ থেকে। ফেব্রুয়ারিতে পুলওয়ামা ঘটনার পর দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে উপত্যকায়। এক দিকে যেমন জঙ্গি নিকেশে বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনারা। অন্য দিকে জঙ্গি হানায় পুলওয়ামায় সিআরপিএফ-এর ৪২ জন সেনার মৃত্যুর পর এই ক’মাসে আরও বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে। দু’দিন আগেই কাশ্মীরে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি দেখে শাহ জানিয়েছিলেন, ছ’মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট হবে। কিন্তু ফের একবার উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর।

```