Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী'র শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: এক জওয়ানের বিরুদ্ধে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ আনলেন তাঁরই উর্ধ্বতন এক অফিসারের স্ত্রী। সেকেন্দ্রাবাদের মিলিটারি কোয়ার্টারে থাকা এক লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী এই অভিযোগ আনেন তাঁর বাড়ির পাশে অন্য এক কর্নেলের বাড়িতে কাজে

লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী'র শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

শেষ আপডেট: 28 July 2019 08:06

দ্য ওয়াল ব্যুরো: এক জওয়ানের বিরুদ্ধে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ আনলেন তাঁরই উর্ধ্বতন এক অফিসারের স্ত্রী। সেকেন্দ্রাবাদের মিলিটারি কোয়ার্টারে থাকা এক লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী এই অভিযোগ আনেন তাঁর বাড়ির পাশে অন্য এক কর্নেলের বাড়িতে কাজের জন্য থাকা এক জওয়ানের বিরুদ্ধে। সেনা সূত্রে খবর, তিন সপ্তাহ আগে মিলিটারি পুলিশে অভিযোগ জানান লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগের ভিত্তিতে। তাই এ বার অভিযোগ জানানো হয়েছে প্রতিরক্ষা সচিব ও প্রতিরক্ষামন্ত্রীর দফতরে। জানা গিয়েছে লেফটেন্যান্ট কর্নেল অন্য জায়গায় পোস্টেড। লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী সেখানে তাঁর সন্তানকে নিয়ে থাকেন। তার পাশেই এক কর্নেলের বাড়িতে 'ডোমেস্টিক হেল্পের' কাজ করেন ওই জওয়ান। সেই কর্নেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে, তাঁরা নাকি এই কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী অভিযোগ করেছেন, দু'বার তাঁকে দেখে অশালীন মন্তব্য করেছেন ওই জওয়ান। অভিযোগ, ২৩ জুন অভিযুক্ত জওয়ান তাঁর বাড়ির সামনে নিজের মোটরবাইক দাঁড় করিয়ে দেন। এর ফলে মহিলা নিজের গাড়ি বের করতে পারছিলেন না। ওই জওয়ানকে তিনি গাড়ি সরাতে বললে, তিনি নাকি মহিলার উদ্দেশে অশালীন মন্তব্য করেন। এমনকী তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। লিখিত অভিযোগে মহিলা জানিয়েছেন, "তিনি আমার উপর ঝাঁপিয়ে পড়েন। আমার বাড়ির মধ্যে ঢুকে আমাকেই খারাপ ভাষায় কথা বলতে থাকেন। ভাগ্য ভালো সেই মহূর্তেই একজন সেপাই পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সব দেখে এসে ওই জওয়ানকে মারধর করেন।" অভিযোগে মহিলা আরও জানিয়েছেন, "আমি মিলিটারি পুলিশে ফোন করি। কিন্তু ৪৫ মিনিট কেটে যাওয়ার পরেও কেউ আসেনি। তখন আমি এমনই পুলিশে ফোন করি। মিনিটের মধ্যে দু'জন কনস্টেবল আসেন। তাঁরা এসে ওই জওয়ানকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মিলিটারির গার্ডরা তাঁদের আটকে বলেন, এটা মিলিটারির ব্যাপার। সুতরাং মিলিটারিই এই ব্যাপার দেখবে।" মহিলার আরও অভিযোগ, এর পরেই যে কর্নেলের বাড়িতে ওই জওয়ান কাজ করেন, সেই কর্নেলের স্ত্রী নাকি তাঁকে ধমক দিয়ে বলেন, "তুমি জানো না, আমি কে। আমার স্বামী শিগগির প্রমোশন পেয়ে আরও উঁচু পদে যাবে। তুমি তো সামান্য লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী।" মহিলার অভিযোগ, অভিযুক্ত জওয়ান নাকি খাতায় কলমে অন্য কোথাও কর্মরত। বেআইনিভাবে তাঁকে সেখানে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ওই কর্নেল নাকি অনেকবার তাঁর স্বামীকে এই অভিযোগ তুলে নেওয়ার কথা বলেছেন। কয়েক সপ্তাহ পরে ওই জওয়ান ফের তাঁর কাজে যোগ দেন। এরপর নাকি তাঁদের বাচ্চাকেও ধমক দেন কর্নেলের স্ত্রী। মহিলা অভিযোগ করেছেন, এই ধমকের ফলে তাঁদের সন্তান ভয় পেয়ে গিয়েছে। সে নাকি বাড়ি থেকে বেরাতে চাইছে না। এই সব কথা তিনি প্রতিরক্ষা মন্ত্রকে পাঠানো অভিযোগে লিখেছেন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্থানীয় থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের করতে। তারপর তাঁরা নিজেরা এই ব্যাপারে তদন্ত করবেন।

```