Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

হ্যাল বানাবে ৪০টি ফাইটার জেট, বরাত এল ৪৫ হাজার কোটির

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার থেকে বিরাট অঙ্কের বরাত পেল হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড তথা হ্যাল। ৪০টি  লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস ফাইটার জেট বানানোর জন্য ৪৫ হাজার কোটি টাকার বরাত দেওয়া হয়েছে হ্যালকে। কেন্দ্রীয় সংস্থাটিকে চাঙ্গা ক

হ্যাল বানাবে ৪০টি ফাইটার জেট, বরাত এল ৪৫ হাজার কোটির

শেষ আপডেট: 6 September 2019 13:55

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার থেকে বিরাট অঙ্কের বরাত পেল হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড তথা হ্যাল। ৪০টি  লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস ফাইটার জেট বানানোর জন্য ৪৫ হাজার কোটি টাকার বরাত দেওয়া হয়েছে হ্যালকে। কেন্দ্রীয় সংস্থাটিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ কার্যকরি হবে বলেই মনে করছেন অনেকে। ভারতীয় বায়ুসেনার এই ৪০টি তেজস ফাইটার প্রস্তুতের জন্য টেন্ডার ডাকা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের কস্ট কমিটি সমস্ত আবেদন নিয়ে বৈঠকে বসে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, হ্যালের দরপত্র একটু বেশি হলেও, কস্ট কমিটি তাদেরই বরাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” কোনও ভারতীয় সংস্থা হিসেবে হ্যাল এই প্রথম এত টাকার বরাত পেল। এমনিতে বায়ুসেনার যে তেজস ফাইটার জেট রয়েছে তার থেকে বেশ কিছুটা অ্যাডভান্স এই ৮৩ এলসিএ এয়ার ক্রাফট। প্রথম এয়ারক্রাফট প্রস্তুতির কাজ শেষ হতে আরও চার বছর সময় লাগবে। ২০২৩ সালে বায়ুসেনা পাবে মার্ক ১এ এয়ারক্রাফটি। তারপর ধাপে ধাপে বাকিগুলি তৈরির কাজ শেষ করবে হ্যাল। অনেকের মতে, এর যন্ত্রাংশ তৈরি ও অন্যান্য দিক থেকে দেশের বহু বেসরকারি সংস্থাও অর্থনৈতিক উজ্জিবীত হবে। লোকসভা ভোটের আগে রাফায়েল বিতর্কের সময় বারে বারে বিরোধীরা অভিযোগ তুলতেন, কেন হ্যালকে বরাত না দিয়ে অনিল আম্বানির মাধ্যমে ফ্রান্সের সংস্থা দাঁসোকে বরাত দেওয়া হল? রাহুল গান্ধী প্রায় প্রতিটি জনসভা ও সাংবাদিক সম্মেলন থেকে বলতেন, ধুঁকতে থাকা সরকারি সংস্থা হ্যালকে না বাঁচিয়ে কেন বিদেশে ছুটল সরকার? অবশেষে এই বিরাট পরিমাণ বরাত পেল হ্যাল।

```