দিল্লিতে ধুয়েমুছে সাফ বিজেপি, হ্যাটট্রিকের পথে কেজরিওয়াল
দ্য ওয়াল ব্যুরো: সবকটি সংস্থার বুথ ফেরত সমীক্ষাতে যা বলা হয়েছিল, সেই ফলই হল দিল্লির বিধানসভা ভোটে। বিজেপিকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়ে দিল্লি দখল করতে চলেছা আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রীর চেয়ারে হ্যাটট্রিকের পথে অরবিন্দ কেজরিওয়াল।
সকাল থে
শেষ আপডেট: 11 February 2020 02:35
দ্য ওয়াল ব্যুরো: সবকটি সংস্থার বুথ ফেরত সমীক্ষাতে যা বলা হয়েছিল, সেই ফলই হল দিল্লির বিধানসভা ভোটে। বিজেপিকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়ে দিল্লি দখল করতে চলেছা আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রীর চেয়ারে হ্যাটট্রিকের পথে অরবিন্দ কেজরিওয়াল।
সকাল থেকেই ট্রেন্ড বোঝা যাচ্ছিল। শুরুর দিকে বিজেপি প্রায় ২০টি আসনে এগিয়ে ছিল। কিন্তু সেই ব্যবধান কোথাও ৫৫, কোথাও বা ১০৫ ভোট। বেলা বাড়তেই সেই সুতোর ব্যবধান মুছে যায়। সেই আসনগুলিও জিতে নেয় আপ। বেলা সোয়া তিনটে পর্যন্ত কোনঅ আসনেই জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেনি কমিশন। তবে ব্যবধানে স্পষ্ট হয়ে গিয়েছে দিল্লি ফের আপের।
প্রতি মুহূর্তের আপডেট পেতে এই প্রতিবেদনটিকে রিফ্রেশ করুন--
মোট আসন ৭০
|
দল
|
এগিয়ে
|
আপ
|
৬২
|
বিজেপি
|
০৮
|
কংগ্রেস
|
০০
|
অন্যান্য
|
০০
|