Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

কাশ্মীর নিয়ে সিপিএমের বইয়ে ‘বিস্ফোরক কথা’, গ্রেফতার গোয়ালিওরের শ্রমিক নেতা

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিরুদ্ধে প্রথম থেকেই সরব সিপিএম। এ বার কাশ্মীর নিয়ে প্রকাশিত পুস্তিকার ছত্রে ছত্রে বিস্ফোরক সব কথা লেখার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। এই অভিযোগে গ্রেফতার করা হল মধ্যপ্রদেশের গোয়ালি

কাশ্মীর নিয়ে সিপিএমের বইয়ে ‘বিস্ফোরক কথা’, গ্রেফতার গোয়ালিওরের শ্রমিক নেতা

শেষ আপডেট: 5 September 2019 12:26

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিরুদ্ধে প্রথম থেকেই সরব সিপিএম। এ বার কাশ্মীর নিয়ে প্রকাশিত পুস্তিকার ছত্রে ছত্রে বিস্ফোরক সব কথা লেখার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। এই অভিযোগে গ্রেফতার করা হল মধ্যপ্রদেশের গোয়ালিওরের সিপিএম নেতা শেখ গনিকে।

অভিযোগ, মঙ্গলবার গোয়ালিওরের একটি সুপার মার্কেট কমপ্লেক্সের সামনে কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যযাদা তুলে দেওয়ার প্রতিবাদে সভা করছিল সিপিএম। সেখানেই বিক্রি করা হচ্ছিল ‘ধারা ৩৭০: সেতু ইয়া সুড়ঙ্গ’ নামের একটি বই। এই বই বিক্রিতে আপত্তি জানায় পুলিশ। আটক করে নিয়ে যাওয়া হয় সিআইটিউ নেতা গনিকে। এরপর সিপিএম নেতারা স্থানীয় থানায় গেলে তাঁকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু বুধবার রাতে ফের তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ওই বইয়ে সিপিএমের মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক যশবিন্দর সিং, দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ একাধিক নেতার লেখা রয়েছে। অভিযোগ, ওই বইতে এমন কিছু লেখা রয়েছে তা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। তবে মঙ্গলবার রাতে আটক করার পর বুধবার ফের গ্রেফতারি নিয়ে অন্য অভিযোগ তুলছে সিপিএম। মধ্যপ্রদেশের সিপিএম নেতা বাদল সরোজের সঙ্গে দ্য ওয়াল-এর তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মধ্যপ্রদেশের পুলিশ প্রশাসনের একটা অংশ ভাবছে, কংগ্রেসের সরকার পড়ে গিয়ে বিজেপি সরকার করবে। তাই তারা গেরুয়া শিবিরের নির্দেশেই এই কাজ করছেন।” গোয়ালিয়রের বিজেপি নেতারা অবশ্য বলছেন, এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই। প্রশাসন স্বতঃপ্রণোদিত ভাবেই ব্যবস্থা নিয়েছে।

পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রদেশে সিপিএমের প্রায় কিছুই নেই। রাজনৈতিক কারণে সেখানে প্রশাসন প্রতিহিংসাপরায়ণ হবে তেমনটা হওয়ার সম্ভাবনা কম। সিপিএমের দাবি, ওই বই দেড় দিনে ১৫ হাজার কপি বিক্রি হয়েছে। আগামী শনি ও রবিবার আরও বই বিক্রি করার কর্মসূচি নেওয়া হয়েছে বলেও দলের তরফে জানানো হয়েছে।


```