Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

গুলি নিয়ে সংসদ চত্বরে, গ্রেফতার আখতার খান

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল সংসদ চত্বরে তুলকালাম। পকেটে তিন রাউন্ড গুলি নিয়ে সংসদে ঢুকে গিয়েছিল এক ব্যক্তি। পরে তাকে পাকরাও করে নিরাপত্তারক্ষীরা। তারপর তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। জানা গিয়েছে

গুলি নিয়ে সংসদ চত্বরে, গ্রেফতার আখতার খান

শেষ আপডেট: 5 March 2020 14:42

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল সংসদ চত্বরে তুলকালাম। পকেটে তিন রাউন্ড গুলি নিয়ে সংসদে ঢুকে গিয়েছিল এক ব্যক্তি। পরে তাকে পাকরাও করে নিরাপত্তারক্ষীরা। তারপর তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। জানা গিয়েছে, এদিন সকালে সংসদে ঢুকেছিল আখতার খান নামের এক ব্যক্তি। তার পকেটে তিন রাউন্ড গুলি ছিল। পরে সংসদের ভিতরে চেকিংয়ের সময় আওয়াজ হয়। তখন পকেট পরীক্ষা করে সেই গুলি পাওয়া যায়। তারপরেই তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে এই ঘটনা নিয়ে দিল্লি পুলিশ জানায়, "সংসদের ৮ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েছিল আখতার খান। কিন্তু পরে ফের চেকিংয়ের সময় তার কাছে তিন রাউন্ড গুলি পাওয়া যায়। তখনই নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমাদের। আমরা গিয়ে তাকে গ্রেফতার করি। জেরায় আখতার জানিয়েছে, ভিতরে ঢোকার সময় গুলি বের করতে ভুলে গিয়েছিল সে। তাই সেগুলো পকেটেই থেকে যায়। যদিও আমরা তাকে জেরা করছি।" এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সংসদ চত্বরে। যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকা উচিত সেখানে পকেটে গুলি নিয়ে কী ভাবে একজন ঢুকে এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যারা নিরাপত্তার দায়িত্বে আছে, তাদের গাফিলতি ছিল বলেই বক্তব্য তাঁদের। এক্ষেত্রে বড় কোনও ঘটনা ঘটেনি। কিন্তু ঘটতেও পারত। কেউ তো আবার সংসদে হামলার কথাও তুলে আনছেন। তাঁদের অভিযোগ, সেই সময় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই জায়গার নিরাপত্তার উপর প্রশ্ন উঠেছিল। কিন্তু তারপরেও যে নিরাপত্তায় গাফিলতি থেকেই গিয়েছে তা আরও একবার প্রমাণিত হল।

```